• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন |

নীলফামারীতে জমির সীমানা নিয়ে সংঘর্ষ, আহত ৪

সংঘর্ষ-১নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীতে জমির সীমানা নিয়ে এক সংঘর্ষে অন্তত ৪ জন আহত হয়ছে। আহতরা বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এ সংঘর্ষের ঘটনাটি ঘটেছে জেলার ডোমার উপজেলা মৌজাপাঙ্গা গ্রামে। আহতরা হলেন, ওই এলাকার ফজলুল হক (৪৮), তার স্ত্রী লাজিনা বেগম (৪০), তার নিকটাত্বীয় আবু হাসান (২৬) ও ছেলে মোসাদ্দেক রহমান (১৯)।

এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার বিকালে ওই এলাকার বাচ্চু মামুদের ছেলে সাইদার রহমান গাপ্পাউ ও তার প্রতিবেশী হোসেন আলীর ছেলে দুলাল হোসেনের মধ্যে জমির সীমানা নিয়ে হাতাহাতির সৃষ্টি হয়। এ সময় ফজলুল হকের ছেলে মোসাদ্দেক রহমান তাদের মধ্যেকার ঝগড়া থামাতে যায়। এতে সাইদার রহমান গাপ্পাউ ক্ষিপ্ত হয়ে তার সাঙ্গপাঙ্গদের নিয়ে মোসাদ্দেক রহমানের উপর চড়াও হয়ে তাকে আহত করে। এ অবস্থায় তার মা, বাবা ও নিকটাত্বীয় আবু হোসেন তাকে উদ্ধার করতে গেলে সাইদার রহমান গাপ্পাউ এর কোদালের আঘাতে গুরতর আহত হয় লাজিনা বেগম। এ সংঘর্ষে ফজলু, তার ছেলে মোসাদ্দেক, নিকটাত্বীয় আবু হোসেন আহত হয়েছে। আহতরা বর্তমানে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় রাতের দিকে সাইদার রহমান গাপ্পাউ নিজের একটি দাঁত তুলে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। এ ব্যাপারে পাঙ্গা মটুকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ বিষয়টি নিশ্চিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ