• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন |

‘বাংলাদেশে চলে আসা রোহিঙ্গাদের সহযোগিতা করা হবে’

স্বরাষ্ট্রঢাকা: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, মানবিক বিষয় বিবেচনা করে বাংলাদেশে চলে আসা রোহিঙ্গাদের সহযোগিতা করা হবে। তবে সময়-সুযোগ বুঝে তাদের আবার ফেরত পাঠানো হবে।

শুক্রবার রাজধানীতে আগারগাঁও পলিটেকনিক্যাল কলেজের এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এখন যারা দেশে অবস্থান করছেন তাদের ফেরত নিতে মিয়ানমারকে আহ্বান জানানো হবে। একই সাথে আন্তর্জাতিক পর্যায়েও তাদের ফেরত নিতে অনুরোধ করা হবে। তবে ফেরত পাঠানোর বিষয়টি এখনই নয়। কেননা সেখানে রোহিঙ্গাদের ওপর নির্যাতন চলছে।

এরই মধ্যে দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর বৈঠক হয়েছে জানিয়ে তিনি বলেন, শান্তিপূর্ণভাবে এ সমস্যা সমাধান হবে। একই সাথে রোহিঙ্গারা যেন অবৈধভাবে আর এ দেশে প্রবেশ করতে না পারে সেজন্য বিজিবিকে সতর্ক অবস্থানে রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ