• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন |

সৈয়দপুরে যথাযথ মর্যাদায় পালিত হল উরস-এ-আলা হযরত

news-picনওশাদ আনসারী: সারা বিশ্বের ন্যায় সৈয়দপুরেও যথাযথ মর্যাদায় পালিত হল চতুর্থদশ শতাব্দীর মোজাদ্দিদ, সহস্রাধিক গ্রন্থেও রচয়িতা, মহান সংস্কারক আলা হযরত শাহ ইমাম আহমাদ রেজা খাঁন ফাজেলে বেরেলভী (রহঃ) ৯৮তম ওফাত বার্ষিকী।
এ উপলক্ষ্যে ২৫ নভেম্বর শুক্রবার বাদ নামাজে মাগরিব সৈয়দপুর গোলাহাটে জামে মসজিদ ঈদগাহ্ মাঠ সন্নিকটে আলা হযরত ইমাম আহমাদ রেজা ফাউন্ডেশন, সৈয়দপুর এর উদ্যোগে উরুসে আলা হযরত ও হামদ্ও নাত মাহফিলের আয়োজন করা হয়।
প্রধাণ অতিথী হিসাবে সুদুর ঈশ্বরদী পাবনা হতে আগত মাদ্রাসা মাজহারে ইসলামের পহা পরিচালক হযরাতুল আল্লামা মাওনালা মুফতি আবুল খায়ের রিজভী সাহেব আলা হযরত এর জীবনী ও দ্বীনে ইসলামের খিদমতে আলা হযরতের অবদানে আলোকাপাত করেন। এছাড়া বক্তব্য রাখেন উত্তরা হাফেজ মাওলানা মোরশেদুল ইসলাম রেজভী, মাওলানা খুরশীদ আলম রেজভী, মাওলানা মোমিনুল ইসলাম রেজভী প্রমুখ
এছাড়া হামদ্ও নাত পরিবেশন করেন সুদুর ঈশ্বরদী ও চট্টগ্রাম হতে আগত রাহাত হোসেন রেজভী, বাহা  উদ্দিন আল কাদেরী। আরও নাত পরিবেশন করেন সৈয়দপুরের সুপরিচিত নাতখাঁ জনাব হায়দার আলী হায়দার এমাদী।
সৈয়দপুরের বিশিষ্ট ব্যবাসয়ী হাজী মোহাম্মদ আনোয়ার সুলতান রেজভী সাহেবের সভাপত্বিত্বে উক্ত উরুসে আলা হযরতে সৈয়দপুরের বিপুল সংখ্যক আশিকে আলা হযরতরা অংশগ্রহন করেন ফলে অল্প কিছুক্ষনের মধ্যেই উরুসে কানায় কানায় পরিপূর্ন হয়ে যায়। মাহফিল শেষে ফাউন্ডেশন সেক্রেটারী জনাব শফি রেজা এবারো ঈদ মিলাদুন্নবীকে স্বাগত জানিয়ে প্রতি বছরের ন্যায় ফাউন্ডেশন এর পক্ষ থেকে গোলাহাট টেঙকি মাঠ হতে বিশাল মোটর সাইকে শোভাযাত্রর ঘোষনা দেন। পরে সালাতো সালামের পর সারা বিশ্বে নির্যাতিত মুসলিমদের জন্য ও দেশ জাতির কল্যানে মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ