শরীফুল ইসলাম চাঁদপুর: চাঁদপুর স্টেডিয়ামে ক্রীড়া মাস উপলক্ষ্যে ক্লাব কাপ ফুটবল টুর্ণামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল নামে ব্রাদার্স ইউনিয়ন ক্লাব বনাম পূর্ব শ্রীরামদী ক্লাব। শুক্রবার বিকেল সাড়ে ৩টায় মাঠে দুই দলের হাড্ডাহাড্ডি লড়ায়ে খেলা জমে উঠে। এত টাইব্রেকারে ৪-৫ গোলে পূর্ব শ্রীরামদীকে হারিয়ে ফাইলে উঠে ব্রাদার্স ইউনিয়ন ক্লাব। খেলা শুরু থেকে মাঠে প্রত্যেক খেলোয়ারদের হতাশায় আক্রান্ত ছিলো। বার বার দুই দলের খেলোয়ারা সুযোগ হাতছাড়া করছে। এতে করে দলের কর্মকর্তাদের চরম হতাশায় পড়তে হয়েছে। প্রথমার্ধে খেলার পূর্ব শ্রীরামদীর খেলোয়র দারুক একটি গোল করার সুযোগ হাতছানি করে। ফলে অন্য খেলোয়রদের আরো হতাশায় ফেলে দেয়।
এদিকে একই ভাবে ব্রাদার্স ইউনিয়ের খেলোয়াররা একই নিয়মে গোল মিস করছে। যার ফলে দু’দলের সমতা একই থাকে। অপরদিকে দ্বিতীয়ার্ধের খেলা শুরু থেকে মাঠে ব্রাদার্স ইউনিয়ন বেশ চাপের মুখে রাখে পূর্ব শ্রীরামদীকে। বেশ কয়েকবার তাদের খেলোয়ার গোল করার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি। শেষ পর্যন্ত দু’দলের কোন খেলোয়ার গোল করতে সক্ষম হতে পারেনি। ফলে রেফারির সিদ্ধান্ত মোতাবেম টাইব্রেকারে যেতে হয় দুই দলের।
অন্যদিকে টাইব্রেকারে পূর্ব শ্ররামদী একটি গোল মিস করায় ফাইনাল থেকে বাদ পড়ে তারা। টাইব্রেকারে পূর্ব শ্ররামদী ক্লাবের মেহেদি হাসান, জামাল, মিঠু ও বেলাল এই ৪জন তাদের লক্ষ ভেদ করতে সক্ষম হলেও দলের ৫ নং জার্সি পরিহিত খেলোয়ার সাদ্দাম শেষের গোলটি মিস করে দলকে পরাজিত করে। আর অপরদিকে ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের খেলোয়ার লুইস, জুয়েল, সুফিয়ান, রিপনসহ শেষ গোলটি করে দলকে বিজয়ী করে ১৫ নং জার্সি পরিহিত খেলোয়র আব্বাস তার শেষের দারুন গোলে তার দলকে ফাইলে উঠার সুযোগ করে তোলে। সামনের নির্ধারিত ফাইনালে অংশ গ্রহন করবে নাজিরপাড়া ক্রীড়া চক্র বনাম পূর্ব শ্রীমরামদী ক্লাব।