• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন |

ছাতকে হতদরিদ্র পরিবারের ঘর নির্মাণ করে চাবি হস্তান্তর

chhatake-chabi-hostantor-01চান মিয়া, ছাতক (সুনামগঞ্জ): ছাতকের সিংচাপইড় গ্রামে ২লাখ ৪০হাজার টাকা ব্যয়ে দু’হতদরিদ্র পরিবারকে বসবাসের বসত ঘর নির্মাণ করে দিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সামাজিক সংগঠন ‘সিংচাপইড় ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে।’ ২৬ নভেম্বর (শনিবার) সংগঠনের অর্থায়নে নির্মিত দু’টি ঘরের চাবি মালিকের হাতে পৌছে দেয়া হয়। ২লাখ ৪০হাজার টাকা ব্যয়ে সিংচাপইড় গ্রামের মৃত বরাত আলীর পুত্র লাদু মিয়া ও মৃত আব্দুস সুবহানের মেয়ে শাহানারা বেগমের বসত ঘর নির্মাণের পর তাদের হাতে চাবি হস্তান্তর করেন এসোসিয়েশনের সভাপতি বিশিষ্ট সমাজসেবীও শিক্ষানুরাগী মুজিবুর রহমান ইয়াহ্ইয়া। এসময় সিংচাপইড় গ্রামের গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ