• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

দিনাজপুরে বিসিএস সাধারন শিক্ষা সমিতি বর্ধিত সভা অনুষ্ঠিত

bcs-teachers-somote-picদিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে বিসিএস সাধারন শিক্ষা সমিতি দিনাজপুর সরকারি কলেজ ইউনিট’র আয়োজনে বর্ধিত সভা রোববার (২৭ নভেম্বর) সকাল ১১টায় কলেজের শিক্ষক পরিষদ কক্ষে অনুষ্ঠিত হয়। বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবু বকর সিদ্দিক।
বিসিএস সাধারন শিক্ষা সমিতি দিনাজপুর সরকারি কলেজ ইউনিট’র সভাপতি একেএম আল আব্দুল্লাহ’র সভাপতিত্বে বর্ধিতা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর সৈয়দ মোহাম্মদ হোসেন, প্রফেসর আব্দুল জলিল আহমেদ, শিক্ষক পরিষদের সম্পাদক মো. আব্দুল মান্নান সরকার ও বিসিএস সাধারন শিক্ষা সমিতি দিনাজপুর সরকারি কলেজ ইউনিট’র সাধারন সম্পাদক সঞ্জিব কুমার সাহা। অনুষ্ঠানে সমিতির অন্যান্য কর্মকর্তা ও কলেজের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
বর্ধিত সভায় শীতকালীন ছুটিসহ যে কোন অবকাশে পরীক্ষা গ্রহণ ও পরীক্ষা সংক্রান্ত কোন কাজে অংশগ্রহণ না করার অভিমত ব্যক্ত করেন। আসন্ন কলেজ জাতীয়করণে কলেজ শিক্ষকদের ক্যাডারভুক্ত না করারও মতামত ব্যক্ত করেন এবং ‘‘ঘড় ইঈঝ, ঘড় ঈধফৎব’’ এই শ্লোগান বাস্তবায়ন করার পক্ষে ঐক্যমত পোষন করেন বক্তারা। পাশাপাশি বিসিএস সাধারন শিক্ষা সমিতিকে এ ব্যাপারে উদ্যোগ গ্রহণ করারও আহবান জানান নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ