• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন |

প্রতারণার অভিযোগে আদালতে মামলা

মামলাবিশেষ প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে এনজিও কর্মকর্তা এক যুবকের সাথে প্রতারণা করায় ওই যুবক আদালতে মামলা দায়ের করেছে। মামলা সূত্রে জানা যায়, সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের সাইদুল ইসলাম পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি) তে ৩.৫.২০০৮ সালে সহকারী শাখা ব্যবস্থাপক হিসাবে যোগদান করেন। চাকুরীকালিন সময়ে অন্যায় কাজে সাড়া না দেয়ায় রংপুর রিজিওন অফিসের প্রোগ্রাম অফিসার মশিউর রহমান সাইদুলের উপর অত্যাচার শুরু করে। এ সময় তাকে কিস্তি উত্তোলন ও ১০/১৫ দিন পর পর বিভিন্ন শাখায় বদলী শুরু করেন। কিস্তির টাকা বাকি পড়লে তাকে দিতে হত। না দিলে চাকরী হারানোর ভয়ে দেখানো হত। এভাবে সাইদুল সুনামের সহিত শত কষ্ট হলেও ৭/৮ বছর চাকুরী করেন। বিভিন্ন শাখায় মাসিক সভায় মশিউর রহমান বঙ্গবন্ধু ও মাননীয় প্রধানমন্ত্রী নিয়ে কটুক্তি করতো। কটুক্তির প্রতিবাদ করতো সাইদুল। এতে বাদ সাধেন মশিউর রহমান। মিথ্যা দোষ চাপিয়ে তাকে সাময়িক বরখাস্ত করেন। চাকুরী পুনর্বহালের জন্য মশিয়ার রহমান সাইদুলের কাছ থেকে ২৫ হাজার টাকা দাবি করেন। টাকা না দেওয়ায় তাকে চুড়ান্তভাবে চাকুরীচ্যুত করা হয়। ওই সময়ে বিভিন্ন পাওনা বাবদ ২,১৯,৬৯৩ টাকা পাবে সাইদুল। টাকার কথা বললে তালবাহানা শুরু করেন মশিউর রহমান। পরবর্তীতে টাকা উত্তোলনের জন্য ৫০ হাজার টাকা দাবি করেন মশিউর রহমান সাইদুলের কাছ থেকে। এভাবে দীর্ঘদিন থেকে মশিউর রহমানের পিছনে ধর্না দিতে দিতে সাইদুল সর্বশান্ত হয়ে যায়। তাছাড়া মশিউর রহমানের বিভিন্ন অপকর্মের সাক্ষী সাইদুলসহ অনেক অফিস কর্মী কিন্তু তারা চাকুরী হারানোর ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায়না। মশিউর রহমান সদস্যসহ অফিস কর্মীদের লক্ষ লক্ষ টাকা আত্মসাত করেছেন এমন অভিযোগ করেন কর্মীরা। তিনি রংপুর রিজিওনকে তার হাতের মুঠোয় রেখেছেন। তিনি সবসময় সরকারের বিপক্ষে কথা বলেন। প্রতিবাদ করলেই নেমে আসে নানারকম নির্যাতন। এর মধ্যে গত ১০.১১.১৬ইং তারিখে মশিউর রহমানের সাথে সৈয়দপুর চামড়া গুদামে দেখা হয় সাইদুলের। এসময় সাইদুল লোকজনের সামনে টাকার কথা বললে মশিউর রহমান প্রকাশ্যে বলে যে, টাকা দিতে পারবো না কি করার আছে করো। উপায় না পেয়ে সাইদুল প্রতিকার চেয়ে নীলফামারী আমলী আদালতে প্রতারণা মামলা করেন। প্রতারণা মামলাটি সৈয়দপুর থানায় তদন্তাধীন রয়েছে। এ ব্যাপারে মোবাইল ফোনে কথা হয় মশিউর রহমানের সাথে। তিনি বলেন, মামলা করেছে দেখা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ