বিশেষ প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ভারতীয় ১০টি ভারতীয় গরু আটক করেছে বিজিবি। সীমান্তের একাধীক সুত্রে জানা যায়, সোমবার ভোরে বাংলাদেশী ও ভারতীয় একদল চোরাকারবারী উপজেলার শিমুলবাড়ী সীমান্ত এলাকা দিয়ে বিশেষ কায়দায় ভারতের কাঁটাতারে মই লাগিয়ে গরু পাচার করে বাংলাদেশের লালমনিরহাট নিয়ে যাওয়ার পথে সীমান্ত থেকে প্রায় ৪ কিমি দুরে ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজ মোড়ে গরুগুলো আটক করে বিজিবি। এ সময় চোরাকারবারীরা পালিয়ে যায়। আটক গরু গুলো ভারতের উত্তর প্রদেশের শাহিওয়াল জাতের গরু। গত রোববারও ভোরে শিমুলবাড়ী বিওপি ৫ টি ভারতীয় গরু আটক করে। দু’দিনে বিজিবি’র টহল জোরদার করায় ফুলবাড়ী সীমান্তে গরু পাচার কিছুটা হলেও শিতল হয়ে পড়েছে।
স্থানীয়রা জানান, বাংলাদেশের শিমুলবাড়ী সীমান্তবর্তি নন্দিরকুঠি গ্রামের মোঃ তৈয়র আলীর ছেলে মোঃ মমিনুল ইসলাম ও মৃত ইউসুফ আলীর ছেলে মোঃ সামসুল হকসহ আরও অনেকে গরু চোরাচালানী ব্যবসা করে আসছিল। খবর পেয়ে সোমবার ভোরে ৪৫ বিজিবি কুড়িগ্রাম ব্যাটালিয়নের হাবিলদার হারুন অর রশিদ তার স্পেশাল ফোর্স নিয়ে ভারত থেকে পাচার হয়ে আসা ১০টি গরু আটক করে।
এ ব্যাপারে কুড়িগ্রাম ৪৫ বিজিবি গংগারহাট বিওপি’র হাবিলদা নুরনবী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক গরু গুলো কাস্টমে জমার মাধ্যধে নিলামের ব্যবস্থা করা হয়েছে।