• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

৪২ প্রতিষ্ঠানের লাইসেন্স অবৈধ: বিটিআরসি

বিটিআরসিপ্রযুক্তি ডেস্ক: দেশের ৪২টি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের লাইসেন্স অবৈধ হিসেবে ঘোষণা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। তবে আগামী ৩০ দিনের মধ্যে লাইসেন্স নবায়নের সুযোগ দিয়েছে কমিশন।সোমবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বিটিআরসি জানিয়েছে, এখন এসব প্রতিষ্ঠানের অধীনে সকল কার্যক্রম পরিচালনা করা অবৈধ হিসেবে গণ্য হবে, যেটি বাংলাদেশ টেলিযোগাযোগ আইন ২০০১ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইন্টারনেট সার্ভিস প্রভাইডার (আইএসপি) ব্যবসার লাইসেন্সের শর্তানুযায়ী প্রতি ৫ বছর পর পর বাধ্যতামূলক লাইসেন্স নবায়ন করতে হয়। কিন্তু ৪২টি প্রতিষ্ঠানের লাইসেন্সের মেয়াদ ৫ বছর পার হলেও এখনো পর্যন্ত প্রতিষ্ঠানগুলো নবায়নের জন্য আবেদন করেনি। ফলে এসব প্রতিষ্ঠানের কার্যক্রমের লাইসেন্স মেয়াদ উত্তীর্ণ হয়েছে এবং এসব লাইসেন্সের আর কোনো বৈধতা নেই।

এসব প্রতিষ্ঠানগুলো থেকে আইএসপি সেবা গ্রহণকারী গ্রাহকদের স্বার্থ বিবেচনায় প্রতিষ্ঠানগুলোকে ৩০ দিনের মধ্যে লাইসেন্স নবায়নের জন্য আবেদন করতে বলেছে বিটিআরসি। কোনো প্রতিষ্ঠান লাইসেন্স নবায়নে আগ্রহী না হলে, তা বিটিআরসিকে জানানোরজন্যও অনুরোধ করাহয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৩০ দিনের মধ্যে আইএসপি লাইসেন্স নবায়নের জন্য আবেদন না করা হলে, পরবর্তীতে তা নবায়ন করার সুযোগ আর দেওয়া হবে না এবং আইএসপি লাইসেন্স বাতিল হিসেবে গণ্য হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ