• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

দিনাজপুরে মাদকবিরোধী স্টিকার লাগানো কর্মসূচীর উদ্বোধন

dc-picদিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে মাদক বিরোধী স্টিকার লাগানো কর্মসূচীর উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মীর খায়রুল আলম। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের আয়োজনে জেলা সড়ক পরিবহণ মালিক গ্রুপ, মোটর পরিবহণ শ্রমিক ইউনিয়ন ও জেলা তথ্য অফিসের সহযোগিতায় পরিবহণে অবৈধ মাদকদ্রব্য পাচাররোধে এই মাদক বিরোধী স্টিকার লাগানো কর্মসূচী পালন করা হয়।
মঙ্গলবার (২৯ নভেম্বর) সকালে দিনাজপুর বাস টার্মিনালে মাদকবিরোধী স্টিকার লাগানো কর্মসূচীর উদ্বোধনকালে জেলা প্রশাসক মীর খায়রুল আলম বলেন, পরিবহনের সাথে যুক্ত ব্যক্তিদের মাদকদ্রব্য পাচাররোধে বড় ভুমিকা পালন করতে হবে। আমরা সবাই মাদকের বিরুদ্ধে অবস্থান নিলে এবং যাত্রীরা সচেতন হলে পরিবহনে মাদক পাচার রোধ করা সহজ হবে।
এ সময় অন্যান্যের মধ্যে দিনাজপুর বিআরটিএ’র সহকারী পরিচালক উথাইনু চৌধুরী, সড়ক পরিবহণ মালিক গ্রুপের সভাপতি মো. জাহেদ হোসেন, মোটর পরিবহণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. ফজলে রাব্বী, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের সহকারী পরিচালক মোঃ শহিদুল মান্নাফ কবীর, পরিদর্শক মো. গোলাম রব্বানীসহ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিস ও জেলা তথ্য অফিসের র অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ