• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন |

হিলিতে হুন্ডির টাকাসহ ২জন আটক

bgb-1হিলি (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের হিলি সীমান্তের বাসুদেবপুর ক্যাম্পের বিজিবি সদস্যরা হুন্ডির টাকা পাচারের সময় ১৫ লাখ ৮০ হাজার ৩শ ২০ টাকা ও একটি মটরসাইকেল সহ পাচারকারী চক্রের ২ সদস্যকে আটক করেছে। বিজিবি বাসুদেবপুর ক্যাম্প কমান্ডার জানায়, মঙ্গলবার সকার ৮ টায় আটককৃতরা টাকা নিয়ে পাঁচবিবি থেকে বিরামপুরের উদ্যেশে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিত্বে হিলি- দিনাজপুর সড়কের ডাঙ্গাপাড়া চেকপোষ্ট থেকে আটক করা হয়। আটককারীরা হলেন-  জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার দেব খঞ্জনপুর গ্রামেন আইনুল ইসলাম (৩৬) ও পশ্চিম বালঘাটা গ্রামের আবু তালিব (৩৫)।  আটককৃতরা জানান, তারা ধান ব্যাবসায়ী ধান ক্রয়ের জন্য পাঁচবিবি ব্যাংক  থেকে টাকা উত্তোলন করে সেই টাকা নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে তাদের আটক করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ