কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ চেষ্টাকালে রোহিঙ্গাভর্তি ৪টি নৌকা ফেরত পাঠিয়েছে বিজিবি। শুক্রবার ভোরে টেকনাফের নাফ নদীর বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে এদের ফেরত পাঠনো হয়।
বিজিবি টেকনাফস্থ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ জানান, শুক্রবার ভোরে নাফ নদীর বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ চেষ্টাকালে জলসীমার শূন্যরেখা থেকে রোহিঙ্গাবোঝাই ৪টি নৌকা ফেরত পাঠানো হয়েছে।
প্রতি নৌকায় অন্তত ১০ জনের বেশি রোহিঙ্গা ছিল। এসব পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ চেষ্টাকালে রোহিঙ্গাভর্তি ৪টি নৌকা ফেরত পাঠানো হয়।
এর আগেও বিভিন্ন সময়ে রোহিঙ্গাবোঝাই নৌকা ফেরত পাঠিয়েছে বিজিবি। রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তের বিভিন্ন পয়েন্টে মোতায়েন কারা হয়েছে বিজিবি সদস্যদের।