বিশেষ প্রতিনিধি: সামাজিক আন্দোলন নিরাপদ সড়ক চাই এর ২৪তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে ফুলবাড়ী উপজেলা শাখা কর্তৃক বিকেল ৪টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকি উৎযাপন করা হয়। প্রতিষ্ঠা বার্ষিকিতে কেক কাটায় অংশ নেন উপজেলা নির্বাহী অফিসার এহেতেশাম রেজা, উপজেলা আওয়ামীলীগের সংগ্রামী সাধারন সম্পাদক ও সংগঠনের উপদেষ্ট্যা সদস্য মুশফিকুর রহমান বাবুল, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোকছেদ আলী, দিনাজপুর জেলা বাস শ্রমিক ইউনিয়ানের সাধারন সম্পাদক রাব্বি চৌধুরী, সাপ্তাহিক দেশমা সম্পাদক ও ফুলবাড়ী প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক অমর চাঁদ গুপ্ত অপু, সংগঠনের সভাপতি, ফুলবাড়ী অনলাইন প্রেস ক্লাবের সাধারন সম্পাদক ও ফুলবাড়ী বার্তার বার্তা প্রধান সাংবাদিক খাজানুর হায়দার লিমন, , ফুলবাড়ী উপজেলা প্রেস ক্লাবের আহবায়ক সাংবাদিক হারুনুর রশিদ, সংগঠনের সাধারন সম্পাদক সামসুর রহমান সাজু সহ পরিবহন মালিক ও শ্রমিক ইউনিয়নের সদস্য বৃন্দ ও সংগঠনের অন্যান্য সদস্য ও সাংবাদিক বৃন্দ। অনুষ্ঠান শেষে ৭১ এ সকল শহীদের আত্মার মাগফিরাত ও সড়ক দূর্ঘটনায় সকল নিহতদের আত্মার মাগফিরাত কামানা করে দোয়া পরিচালনা করেন সংগঠনের সহ সভাপতি ও আর্ন্তজাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হাজী মোতালেব হোসেন।