• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন |

সৈয়দপুরে জাতীয় যুব সংহতির বিক্ষোভ মিছিল

যুব সংহতিসিসি নিউজ: জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেন মুহাম্মদ এরশাদের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় যুব সংহতি সৈয়দপুর পৌর শাখার উদ্যোগে শনিবার সন্ধ্যায় শহরে এক বিক্ষোভ মিছিল করেছে। জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পার্টি অফিসে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিল শেষে কার্যালয়ের সামনে জাতীয় যুব সংহতি সৈয়দপুর উপজেলা শাখার আহবায়ক আলতাফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জাতীয় পার্টির উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক জিএম কবীর মিঠু, জাপা নেতা ডা. সুরত আলী, যুব সংহতির পৌর কমিটির আহবায়ক রওশন মাহানামা, সদস্য সচিব জিয়াউল হক জিয়া, সাংগঠনিক সম্পাদক আজাহারুল ইসলাম জয় প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ