• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন |
শিরোনাম :
নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

শাবনূরের সংসারে ভাঙনের সুর!

96_1বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী শাবনূর এখন ভালো নেই। স্বামীর সঙ্গে মনোমালিণ্যের জের ধরে আলাদা থাকছেন তিনি। এমনটাই জানা গেছে একটি বিশ্বস্ত সূত্রে। এই গুণী অভিনেত্রী দীর্ঘদিন ধরেই রুপালি পর্দায় অনিয়মিত। সর্বশেষ ২০১৫ সালের ১ আগস্ট ক্যামেরার সামনে তাকে দাঁড়াতে দেখা গেছে। এরপর আর কোন ছবিতে কাজ করতে দেখা যায়নি তাকে।

যদিও কোরবানীর ঈদের পর মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘এতো প্রেম এতো মায়া’ ছবিতে অভিনয়ের কথা ছিল তার। কিন্তু দেশের বাইরে থাকায় ক্যামেরার সামনে দাঁড়াতে পারেননি শাবনূর।

এদিকে খোঁজ নিয়ে জানা গেছে পারিবারিক সমস্যার কারণে মানসিক বিপর্যস্ততার ভেতর দিয়ে যাচ্ছে শাবনূরের দিনকাল। স্বামী অনিকের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে বলেও গুঞ্জন শোনা যাচ্ছে।

তবে শাবনূরের ঘনিষ্ঠ এক ব্যক্তি জানিয়েছেন, ‘শাবনূরের সঙ্গে অনিকের বিচ্ছেদ হয়েছে কিনা জানি না, তবে দীর্ঘদিন ধরেই তাদের মধ্যে ঝামেলা চলছে। দাম্পত্য কলহের কারণে মাস কয়েক ধরেই তারা আলাদা থাকছেন।’

ঈদুল আজহার পর থেকেই শাবনূর মালয়েশিয়া আছেন বলে শোনা গেলেও জানা যায় তিনি বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন।

এ প্রসঙ্গে জানতে চাইলে শাবনূরের মেকআপম্যান সেলিম বলেন, ‘ম্যাডামের বিষয়ে আমি কিছুই জানি না। অনেকদিন ধরেই আমার সঙ্গে কোন যোগাযোগ নেই তার। এ মাসে আসার কথা থাকলেও কবে আসবেন তা জানি না। আর বিচ্ছেদ বা আলাদা থাকার বিষয়ে কোন মন্তব্য করতে চাই না আমি।’

উল্লেখ্য, অনিককে ভালোবেসেই বিয়ে করেন শাবনূর। ২০১৩ সালের ৩০ ডিসেম্বর অনিক ও শাবনূরের ঘর আলো করে জন্ম নেয় এক পুত্র সন্তান। সন্তান আইজান শাবনূরের সঙ্গেই অবস্থান করছেন।

এদিকে শাবনূরের কারণে অসমাপ্ত রয়েছে বেশকিছু ছবির কাজ। বদিউল আলম খোকনের ‘পাগল মানুষ’, মোস্তাফিজুর রহমান মানিকের ‘এতো প্রেম এতো মায়া’সহ বেশকিছু ছবির শুটিং আটকে আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ