• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন |

কাহারোলে কালি প্রতিমার মাথা ভাংচুর ও অগ্নি সংযোগ

04-12-2016কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের কাহারোলে কালি প্রতিমার মাথা ভাংচুর ও অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এই ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি।
গত ৩ ডিসেম্বর’১৬ দিবাগত রাত আনুমানিক ১ টার দিকে কাহারোল উপজেলার ৫নং সুন্দরপুর ইউনিয়নের মালগ্রাম পানুয়া পাড়া গ্রামের শিক্ষক শচিন্দ্র নাথ দাস এর পারিবারিক টসি কালি মন্দিরে দুর্বৃৃত্তরা মন্দিরে প্রবেশ করে ২টি কালি প্রতিমার মাথা ভেঙ্গে পাশের পুকুরে ফেলে দেয় এবং দুর্বৃত্তরা বাড়ির বাহিরে খড়ের ৪টি টালিতে অগ্নি সংযোগ করে পালিয়ে যায় বলে বাড়ির মালিকের স্ত্রী শ্যামলী রানী দাস জানান। এলাকাবাসী ও প্রত্যক্ষদশী জানান,  অগ্নিকান্ডের ঘটনাটি ঘটার সঙ্গে সঙ্গে এলাকাবাসী কাহারোল থানার পুলিশকে সংবাদ দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। এদিকে ৪ ডিসেম্বর’১৬ রোববার সকাল সাড়ে ১২ টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জনশীল গোপাল, রংপুর বিভাগের পুলিশের অতিরিক্ত ডি,আই,জি চৌধুরী মঞ্জুরুল কবির, দিনাজপুর পুলিশ সুপার হামিদুল আলম, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আসলাম মোল্লা, এ,এস,পি (বীরগঞ্জ সার্কেল) সুজন সরকার, কাহারোল থানার অফিসার ইনচার্জ মোঃ মনসুর আলী সরকার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি একেএম ফারুক, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু গোপেশ চন্দ্র দাস, ৫নং সুন্দরপুর চেয়ারম্যান শরিফ উদ্দীন আহম্মেদ সহ স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্থানীয় সংসদ সদস্য ঘটনাস্থল পরিদর্শন কালে বলেছেন, এমন নেক্কার জনক ঘটনা যারাই ঘটিয়েছে তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে এবং এই ঘটনায় কোন প্রকার আতংকিত না হওয়ার জন্য এলাকাবাসীর প্রতি আহব্বান জানান। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে কাহারোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনসুর আলী সরকার জানান।

সাংবাদিক আব্দুল্লাহর মাতার ইন্তেকালে শোক প্রকাশ

কাহারোল প্রেস ক্লাবের সহ-সভাপতি ও সাংবাদিক আব্দুল্লাহর মাতা ইন্তেকাল করেছেন। দিনাজপুরের কাহারোল প্রেস ক্লাবের সহ-সভাপতি ও সাংবাদিক মোঃ আব্দুল্লাহর মাতা মোছাম্মদ বেগম (৭৫) বাধ্যর্ক জনিত কারনে গত ৩ ডিসেম্বর’১৬ দিবাগত রাত ৩টার দিকে মারাগেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। ৪ ডিসেম্বর বোরবার বাদ জোহর বলরামপুর পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে। মৃত্যুকালে তিনি স্বামী, ৪ ছেলে ও ৭ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখেগেছেন। সাংবাদিক আব্দুল্লাহর মায়ের মৃতুতে দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জনশীল গোপাল ও কাহারোল প্রেস ক্লাবের সকল সাংবাদিক বৃন্দ গভীর ভাবে শোক প্রকাশ করেছেন এবং মরহুমার বিদায়ী আত্মার শান্তি কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ