• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন |

দুই এমপিকে নিয়ে ঢাকার বিমান অবতরণ করলো চট্টগ্রামে

বিমানসিসি ডেস্ক: সিলেট ওসমানী বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের (বিজি ০০০২) বিমানটি চট্টগ্রামে অবতরণ করেছে। বিমানটিতে দুইজন সংসদ সদস্যসহ ১০২জন যাত্রী ছিলেন। যারা মূলত ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়েছিলেন। ফলে এসব যাত্রীরা পড়েন চরম বিড়ম্বনায়।

রোববার সকাল ১১টা ২০ মিনিটে বিমানটি চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করে। কিন্তু ঢাকায় গিয়ে বিমানটি অবতরণ করতে পারেনি। এসময় বিমানটি আকাশে প্রায় ২০ মিনিট চক্কর দেয়ার পর চট্টগ্রাম বিমানবন্দরে গিয়ে অবতরণ করে। এতে করে ওই বিমানে থাকা দুই এমপিসহ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।

বিজয় দিবসের মহড়া চলাকালীন ঢাকা এয়ারফিল্ডে বিমানটি অবতরণ করতে না পারায় চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করতে হয়েছে বলে জানিয়েছেন সিলেট ওসমানী বিমানবন্দরে বিমান বাংলাদেশের পোর্ট ম্যানেজার ওমর হায়াৎ।

তিনি বলেন- বিমানটিতে এমপি ইয়াহিয়া চৌধুরী এহিয়া ও আওয়ামী লীগের সংরক্ষিত মহিলা সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীসহ ১০২ জন যাত্রী ছিলেন।

এ ব্যাপারে বিমানের যাত্রী এমপি ইয়াহিয়া চৌধুরী ক্ষোভ প্রকাশ করে বলেছেন, এটা বিমানের দায়িত্বশীল কর্মকর্তাদের উদাসীনতার কারণে হয়েছে। যার ফলে যাত্রীরা বিড়ম্বনায় পড়েন। আর এতে করে সরকারের জ্বালানি তেলসহ অর্থের অপচয় হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

জাগোনিউজ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ