• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন |

জলঢাকায় গোপন বৈঠক থেকে জামায়াতের আমিরসহ আটক ৫

আটকজলঢাকা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় গোপন বৈঠকের সময় জামায়াতের আমিরসহ ৫ জনকে আটক করেছে পুলিশ। সোমবার সকালে জলঢাকা উপজেলার কাঠালী ইউনিয়নের দক্ষিণ দেশীবাই গ্রামে হামিদুল ইসলামের বাড়ি থেকে তাদের আটক করা হয়। এসময় আরো বেশ কিছু জামায়াতকর্মী পালিয়ে যান।

আটকরা হলেন, উপজেলা জামায়াতের আমির ছাদেক হোসেন (৪৬), উপজেলা জামায়াতের অর্থ সম্পাদক জামিয়ার রহমান (৫৫), সুরাহ সদস্য আকবর আলী (৫৫), কামরুজ্জামান (৪৫) ও রাশেদুজ্জামান (৪৩)।

জলঢাকা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, তারা দলগত ভাবে গোপনে উক্ত বাড়িতে বৈঠক করছিল। খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ