• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন |

ঘোড়াঘাটে গুলিবিদ্ধ নিহত তিন যুবক যুবলীগকর্মী

ঘোড়ঘাটসিসি নিউজ: দিনাজপুরের ঘোড়াঘাটে উদ্ধার হওয়া গুলিবিদ্ধ মৃত তিন যুবক নাটোরের পৌর যুবলীগকর্মী। নিহতরা হলেন শহরের কানাইখালী এলাকার সোনা মিয়ার ছেলে ও পৌর যুবলীগের আহবায়ক কমিটির সদস্য রেদওয়ান আহমেদ সাব্বির, কানাইখালী এলাকার মাওলানা লুৎফর হাজীর ছেলে ও পৌর যুবলীগকর্মী আবু আব্দুল্লাহ এবং উত্তর চৌকিরপাড়া এলাকার মৃত কালু মিয়ার ছেলে যুবলীগকর্মী সোহেল আহমেদ।

নাটোর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রুহুল আমীন বিপ্লব ও নিহতের পরিবার জানান, গত শনিবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হওয়ার পর তারা রাতে আর বাড়িতে ফিরে আসেননি। অনেক খোঁজাখুজির পরও তাদের কোনো সন্ধান না পওয়ায় নাটোর সদর থানায় একটি অভিযোগ করা হয়।

সোমবার সকালে দিনাজপুরের ঘোড়াঘাটের কলাবাগান এলাকার একটি পুকুর পাড়ে গুলিবিদ্ধ তিনটি মৃতদেহ পাওয়ার তথ্য গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর জানতে পারেন তাদের স্বজনরা। পরে খোঁজ নিয়ে মৃতদেহগুলো সনাক্ত করেন তারা।

এ ব্যাপারে সাব্বিরের পরিবারের সদস্যরা জানান, দিনাজপুরে তাদের আত্মীয় ও স্থানীয় যুবলীগের মাধ্যমে তাদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে।

তবে এ বিষয়ে নাটোর সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমানের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তারা জানান, তারা এমন ঘটনার খবর পেয়েছেন তবে এখনও সঠিকভাবে কোনো তথ্য পাননি।

সোমবার সকালে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ বাজার সংলগ্ন কলাবাড়ী মাদ্রাসার পাশে ফাঁকা জায়গায় ৩ যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ