• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন |

প্রতারণার অভিযোগে বিদেশীসহ আটক ৮

আটকঢাকা: রাজধানীর মিরপুর ও দক্ষিণখান থানা এলাকা থেকে নাইজেরিয়ার সাত নাগরিকসহ আটজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৪।
মুঠোফোনে খুদেবার্তার (এসএমএস) মাধ্যমে লটারি জেতার প্রলোভন দেখিয়ে প্রতারণা করে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করার অভিযোগে ওই আটজনকে আটক করা হয়

মঙ্গলবার সকালে আটকের বিষয়টি নিশ্চিত করেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক সহকারী পুলিশ সুপার (এএসপি) মিজানুর রহমান।
এ সময় মিজানুর রহমান জানান, আজ বেলা ১১টায় কারওয়ান বাজারের বিএসইসি ভবনে র্যাবের মিডিয়া সেন্টারে একটি সংবাদ সম্মেলন করা হবে। সেখানে নাইজেরিয়ার নাগরিকসহ আটজনকে আটকের বিষয়ে বিস্তারিত জানানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ