• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন |

মাদক সেবনের অপরাধে ছাত্র ও শিক্ষক গ্রেফতার

আটকঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ কোটচাঁদপুর থানা পুলিশ ইয়াবাসহ দুই মাদকসেবীকে গ্রেফতার করেছে। এ মধ্যে একজন ছাত্র অন্যজন শিক্ষক। কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আহমেদ কবির হোসেন বলেন, অভিযান চলাকালে সোমবার রাত ৮টার দিকে উপজেলার ফুলবাড়ী বাজার মোড় হতে ৮পিচ ইয়াবাসহ থানার সেকেন্ড অফিসার ব্রজবল্লভ সাধু দু’জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের  মধ্যে একজন উপজেলার দয়রামপুর গ্রামের জবেদ আলী খাঁ’র ছেলে মনিরুল (৪০), অপর জন একই গ্রামের আব্দুর রহমানের ছেলে মিলন (১৯)।
এদিকে ওই এলাকার চেয়ারম্যান সাংবাদিককে বলেন, আটককৃতরা কেউ মাদক ব্যবসায়ী নন। হয়ত তারা মাদকসেবী হতে পারে। তিনি আরো বলেন, দু’জনের মধ্যে একজন দয়রামপুর মাদ্রাসার শিক্ষক মনিরুল ইসলাম অপর জন ছাত্র, ঝিনাইদহের একটি কলেজে লেখাপড়া করে। এ ব্যপারে কোটচাঁদপুর থানায় মাদক আইনে মামলা হয়েছে। মঙ্গলবার সকালে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ