• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন |

দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম প্রত্যাহার

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী: দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর  ডিজিএম মো. আবুল কালাম আজাদের বিরুদ্ধে  একই সমিতিতে কর্মরত এক বিবাহিত নারীর সাথে পরকিয়াসহ মোটা টাকার বিনিময়ে অবৈধভাবে  বিপুল পরিমান সংযোগ দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ডিজিএম আবুল কালামের বিরুদ্ধে নারী কেলেঙ্কারিসহ ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কর্মস্থল থেকে তাকে প্রত্যাহার করেছে কতৃপক্ষ, তদন্ত শুরু।
ঘটনায় অভিযোগের প্রেক্ষিতে গত ৫ ডিসেম্বর আবুল কালাম আজাদকে কর্মস্থল থেকে প্রত্যাহার করা হয়েছে। গঠন করা হয়েছে তদন্ত কমিটি।
অভিযোগ সূত্রে জানা যায়, সাবেক মহাব্যবস্থাপক মো. আব্দুর রাজ্জাক হজ পালনের জন্য গত ৭ আগষ্ট থেকে ২৫ সেপ্টেম্বর ছুটিতে ছিলেন। এ সময় জিএমের দায়িত্ব পাওয়া দুর্নীতিবাজ ডিজিএম আবুল কালাম আজাদ  প্রতিটি সেচ সংযোগ এক থেকে দুই লাখ টাকার বিনিময়ে শতাধিক সেচ সংযোগ দেন।
দুর্নীতিবাজ ডিজিএম মোঃ আবুল কালাম আজাদের পূর্বের কর্মস্থল ঘোড়াঘাট উপজেলায় ঘুরে এলাকাবাসী সূত্রে জানা গেছে, ডিজিএম মোঃ আবুল কালাম আজাদ চেংগ্রামে একুশটি বাড়িতে বিদ্যুত সংযোগ দেওয়ার কথা বলে প্রত্যেক বাড়ি থেকে পনের হাজার করে টাকা আদায় করার অভিযোগ উঠেছে।
ঘটনায় জাকিরুল ইসলাম নামের এক ব্যক্তি গত একমাস আগে দিনাজপুর পল্লী বিদ্যুত সমিতি-২ কার্যালয়ে লিখিত অভিযোগ দেন। এলাকাবাসী আরো জানান, যারা গরিব মানুষ তাদের কাছ থেকে ডিজিএম আজাদ হাঁস-মুরগী পর্যন্ত ঘুষ নিতেন।
এ সব ঘটনায় পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহকারি পরিচালক (ডিডি- প্রশিক্ষণ) শাহ আলমকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। গত ০৬-১২-২০১৬ইং মঙ্গলবার ডিডি শাহ আলম সরেজমিনে তদন্ত করতেও আসেন।
এদিকে পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর নাম প্রকাশে অনিচ্ছুক বেশিরভাগ কর্মকর্তা-কর্মচারী জানান,  ডিজিএম মোঃ আবুল কালাম আজাদ সমিতিতে কর্মরত এক নারীর সাথে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েছেন। ওই নারী বিরামপুরে একটি ফ্লাটে ভাড়া থাকেন। ওই ফ্লাটের অনেক বাসিন্দা এবং সমিতির কর্মকর্তা-কর্মচারীরা সাংবাদিকদের জানিয়েছেন আবুল কালাম আজাদ প্রায় রাত্রেই বিরামপুর ওই নারীর ফ্লাটে রাত কাটাতেন। সাবেক জিএম আব্দুর রাজ্জাক হজ্জ করতে গেলে ডিজিএম আবুল কালাম আজাদ ওই নারীকে সমিতির হেড কোয়ার্টারে বদলী করে আনেন। পরে জিএম আব্দুর রাজ্জাক দায়িত্বে আসলে ওই নারীকে  পূর্বের কর্মস্থলে পাঠানো হয়। বিষয়টি নিয়ে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সমিতির কার্যালয় সূত্রে আরো জানা গেছে,  ডিজিএম আবুল কালাম আজাদ ২০০৯ সালে কুড়িগ্রামের নাগেশ্বরীতে কর্মরত থাকা অবস্থায় গ্রাহকের ট্রান্সফরমার চুরির দায়ে গন ধোলাই খান। ঘটনায় দায়ের হওয়া মামলায় জেলও খাটেন আবুল কালাম আজাদ।
দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর মহাপরিচালক সন্তোষ কুমার ডিজিএম আবুল কালাম আজাদকে প্রত্যাহারের সত্যতা নিশ্চিত করেছেন।
এ বিষয়ে ডিজিএম আবুল কালাম আজাদের সাথে মুঠোফোনে ০১৭৩৪৩৬২৩৬৮ যোগাযোগ করা হলে তার সংযোগটি বন্ধ পাওয়া যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ