• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন |

দিনাজপুরে বিএমএ নির্বাচন উপলক্ষে পরিচিতি সভা অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধি: স্বাধীনতা চিকিৎসক পরিষদের প্রতিষ্ঠাতা মহাসচিব ও আসন্ন বিএমএ নির্বাচনে সভাপতি প্রার্থী ডাঃ মোস্তফা জালাল মহিউদ্দিন বলেছেন, একাত্তরে ইস্পাত দৃঢ় দেশপ্রেম, সাম্য, মৈত্রী আর ভ্রাতৃত্বের বন্ধনে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়ানোর প্রত্যয়ে গর্জে উঠেছিল বাংলাদেশ। আঁধারের বুক চিরে ছিনিয়ে এনেছিল বিজয়ের গৌরব। সূদীর্ঘ ৪৫ বছর পর মুক্তিযুদ্ধের বেতনায় উদ্ভাসিত জাতি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের আজ আর্থ-সামাজিক ক্ষেত্রে অনেক অগ্রগতি হয়েছে, অনেক অর্জনও দৃশ্যমান। দরিদ্রতার বদনাম পেছনে ফেলে বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশ। মুক্তিযুদ্ধের বাকি স্বপ্নপূরণে চিকিৎসকদের ঐক্যবদ্ধ হতে হবে।
বুধবার (৭ ডিসেম্বর) দিনাজপুর মেডিকেল কলেজ গ্যালারীতে স্বাধীনতা চিকিৎসক পরিষদ আয়োজিত আসন্ন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) নির্বাচন-২০১৬ উপলক্ষে ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী প্যানেলের পরিচিতি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএমএ’র সভাপতি প্রার্থী ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন এ কথা বলেন।
দিনাজপুর স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডা. আই এফ এম শহিদুল ইসলাম খান’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএমএ’র নির্বাচনের মহাসচিব পদপ্রার্থী ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী, দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. কামরুল আহসান, বিএমএ’র নির্বাচনে সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী ডা. মো. তারিক মেহেদী পারভেজ, সহ-সভাপতি পদপ্রার্থী (চট্টগ্রাম বিভাগ) ডা. শেখ মো. শফিউল আজম, সহ-সভাপতি পদপ্রার্থী (বরিশাল বিভাগ) ডা. মো. কামরুল হাসান সেলিম, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. মউদুদ হোসেন ও বিএমএ দিনাজপুর শাখার সাধারন সম্পাদক ডা. গোপীনাথ বসাক।
শুভেচ্ছা বক্তব্য রাখেন ছাত্রলীগ দিনাজপুর মেডিকেল কলেজ শাখার সাবেক সাধারন সম্পাদক  ও বিএমএ কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সহ-তথ্য ও গবেষনা সম্পাদক ডা. আতিকুজ্জামান ফিলিপ ও  দিনাজপুর ইন্টার্ণ ডক্টরস্ এসোসিয়েশন’র সভাপতি ডা. এসএম আসফিকার সামস্। স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাধারন সম্পাদক ডা. মো. আহাদ আলী। অনুষ্ঠান পরিচালনা করেন দিনাজপুর বিএমএ’র নব-নির্বাচিত সাধারন সম্পাদক ডা. বিকে বোস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ