• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন |

ঝিনাইদহে জাতীয় বিদ্যুৎ সপ্তাহ উপলক্ষে র‌্যালী অনুষ্ঠিত

ঝিনাইদহ প্রতিনিধি:  “অদম্য বাংলাদেশ” এ শ্লোগানকে প্রতিপাদ্য করে বুধবার জাতীয় বিদ্যুৎ সপ্তাহ উপলক্ষে ঝিনাইদহে বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষ্যে সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদারের নেতৃত্বে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ওজোপাডিকো’র সামনে গিয়ে শেষ হয়। র‌্যালীতে ওজোপাডিকো’র ঝিনাইদহ অফিসের বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম, প্রকল্প’র নির্বাহী প্রকৌশলী আব্দুল মজিদ, ঝিনাইদহের সহকারী পুলিশ সুপার এস এম শাহাবউদ্দীন, ওজোপাডিকো বিদুৎ শ্রমিক কর্মচারী লীগের জেলা সভাপতি মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক নাসির উদ্দিনসহ সিবিএ নেতাকর্মীরা অংশ নেয়। বুধবার থেকে শুরু হওয়া এ বিদ্যুৎ সপ্তাহ আগামী ১৪ ডিসেম্বর শেষ হবে।

ঝিনাইদহে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঝিনাইদহের কালীগঞ্জে ৩৫৭ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৬। আটককৃতরা হলো কালীগঞ্জ উপজেলার ফরাশপুর গ্রামের ওবাইদুল বিশ্বাসের ছেলে মেহেদী হাসান শান্ত ও সিংগি গ্রামের মৃত রশিদের ছেলে রিজু।
মঙ্গলবার রাতে তাদের আটকের পর কালীগঞ্জ থানায় সোপর্দ করে। ঝিনাইদহের কালীগঞ্জ থানার ডিউটি অফিসার এএসআই মাজেদুল বলেন, রাতে অভিযান চালিয়ে সিংগী এলাকা থেকে র‌্যাব ৬ মাদক ব্যবসায়ী শান্ত ও রিজুকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৩৫৭ পিস ভারতীয় ইয়াবা বড়ি উদ্ধার করে। বুধবার সকালে তাদের কালীগঞ্জ থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।

সরকারি আইনগত সহায়তা বিষয়ক জরিপ
সরকারি আইনি সেবা মানোন্নয়নে সহায়তা প্রদান প্রকল্পের আওতায় মাগুরায় জরিপ কার্যক্রম চালাচ্ছে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা। ঢাকা ভিত্তিক এ সংগঠনের পক্ষ থেকে ডাটা কালেকটর হাসান সেলিম ঝিনাইদহে রবি থেকে বৃহস্পতিবার ৫ দিনব্যাপী এ জরিপ কার্যক্রম পরিচালনা করছেন। রিচার্স ফর ডেভেলপমেন্ট নামে একটি পরামর্শক প্রতিষ্ঠান এ কাজে সহায়তা করছেন।
হাসান সেলিম সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, সরকারি আইন সেবা সম্পর্কে সাধারণ জনগণের যথেষ্ট ধারণা নাই। তারা সরকার প্রদত্ত প্রয়োজনীয় আইনগত সহায়তা পাচ্ছেন কিনা ইত্যাদি বিষয়ের জেলার উপর ১৩৫ জন ব্যক্তির কাছ থেকে প্রায় অর্ধশত প্রশ্নের উত্তর নেয়া হয়েছে।
একই সঙ্গে এ বিষয়ে মাননীয় জেলা জজ ও জেলা লিগ্যাল এইড কর্মকর্তার কাছ থেকে পরামর্শ গ্রহণ করা হচ্ছে। এছাড়া ৫ জন সেবাগ্রহীতার স্বাক্ষাতকার ও ১০ জন সম্ভাব্য সেবা গ্রহীতাকে নিয়ে ফোকাস গ্রুপ ডিসকাসনও আয়োজন করা হয়েছে। এ বিষয়ে তথ্য সংগ্রহের ভিত্তিতে সাধারণ মানুষের আইনগত সহায়তা পাবার অধিকারকে তৃণমূল পর্যায়ে আরো বেগবান করার বিষয়ে সরকারের কাছে সুপারিশমালা তুলে ধরা হবে বলে হাসান সেলিম সাংবাদিককে জানিয়েছেন।

অপেক্ষমান প্যানেল শিক্ষকদের মানববন্ধন
ঝিনাইদহে সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অপেক্ষমান প্যানেল ২০১০ শিক্ষক-শিক্ষিকাদের দ্রুত নিয়োগ প্রদানের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে।
বুধবার সকালে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে জেলা প্রাথমিক সহকারি শিক্ষক সমিতি(প্যানেল) সভাপতি তপন কুমার দেবরায় এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মুনমুন খাতুন ও সহ-সভাপতি নিলা খাতুন। এ
সময় বক্তারা বলেন, উচ্চ আদালতের রায় ও মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ সত্ত্বেও আমারা নিয়োগ থেকে বঞ্চিত রয়েছে। র্দীঘদিন বেতন না হওয়ায় মানবেতর জীবন যাপন করছি। তাই অবিলম্বে আমাদের নিয়োগ দ্রুত কার্যকর করা হক। মানববন্ধন শেষে ঝিনাইদহ জেলা প্রশাসক ও জেলা প্রাশমিক শিক্ষা অফিসারের মাধ্যমে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা।

রোহিঙ্গাদের উপর নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন
মিয়ানমারে রোহিঙ্গাদের উপর সেনাবাহিনীর নির্মম নির্যাতনের প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। বুধবার সকালে শহরের পোষ্ট অফিস মোড়ে এ কর্মসূচীর আয়োজন করে মানবাধিকারফোরাম ও অধিকার মঞ্চ।
ঘন্টাব্যাপী এই কর্মসূচীতে বক্তব্য রাখেন জেলা মানবাধিকার ফোরামের আহ্বায়ক আমিনুর রহমান টুকু, সচেতন নাগরিক কমিটির আহ্বায়ক এন এম শাহজালাল, চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রিজ এর সভাপতি মীর নাসির উদ্দিন, সোনা বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবু পদ বিশ্বাস, উন্নয়ন ধারার হায়দার আলী, এইড এর আশাবুল হক, ওয়েল ফেয়ার এফোর্টস এর শরিফা খাতুন, আঞ্জুমান মফিদুল ইসলাম এর আশরাফুল ইসলাম, শোভার জাহিদুল ইসলাম, চিকিৎসক ডা: রেজা সেকেন্দার ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থার হাফিজুর রহমান।
এসময় বক্তারা, রোহিঙ্গাদের উপর নির্যাতনের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে তা বন্ধের দাবি জানান। বক্তারা আরো বলেন, বার্মায় গনতন্ত্রের লেবাসে সেনাবাহিনী রোহিঙ্গাদের উপর যে মানবতা বিরোধী অপরাধ করছে তা আন্তর্জাতিক তদন্তের দাবী রাখে।

ক্লিনিকসহ স্যালোইঞ্জিন মালিকের জরিমানা
ঝিনাইদহের কালীগঞ্জের বারবাজারে ন্যাশনাল প্রাইভেট হাসপাতালে নিয়মিত ডাক্তার ও নার্স না থাকায় হাসপাতালের মালিককে ১৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
বুধবার দুপুরে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: ছাদেকুর রহমান এ রায় দেন। এছাড়াও বারবাজার এলাকায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ১০টি স্যালোইঞ্জিন চালিত নসিমনকে আরো ৫ হাজার টাকা জরিমানা করেছে।
ইউএনও মো: ছাদেকুর রহমান সাংবাদিককে বলেন, অভিযোগ ছিল বারবাজারের ন্যাশনাল প্রাইভেট হাসপাতালে চিকিৎসার পরিবেশ, নিয়মিত ডাক্তার ও নার্স নেই। দুপুরে সেখানে অভিযান চালিয়ে সত্যতা পাওয়া যায়। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে হাসপাতালে মালিক সদর উদ্দিনকে ১৫ হাজার টাকা জরিমানা  অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
তিনি আরো বলেন, বারোবাজার এলাকায় অভিযান চালিয়ে ১০টি নসিমন করিমন আটক করে মালিকদের ভ্রাম্যমান আদালত বসিয়ে ৫ হাজার টাকা জরিমান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ