নীলফামারী প্রতিনিধি: নীলফামারী জেলায় ১২টি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান তথা শিক্ষা কার্যক্রম চালু না থাকায় পিবিএম মডিউল থেকে নাম কর্তন করা হয়েছে। এ প্রতিষ্ঠানগুলির মধ্যে রয়েছ ৮টি সাধারন শিক্ষা ও ৪টি ভোকেশনাল/বিজনেস ম্যানেজমেন্ট/কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান। এ সব প্রতিষ্ঠানে পাঠ দান কার্যক্রম না থাকায় শিক্ষা প্রতিষ্ঠানের নাম পিবিএম মডিউল থেকে কর্তনের জন্য উর্ধŸতন কতৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।
জানা যায়, পাঠদান কার্যক্রম না থাকায় ৮টি সাধারন শিক্ষা প্রতিষ্ঠান এবং ৪ টি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের নাম পিবিএম মডিউল থেকে কর্তন করার জন্য প্রেরণ করেছেন। প্রতিষ্ঠানগুলো হচ্ছে, জেলার ডোমার উপজেলায় মনির উদ্দিন সরকার স্মৃতি জুনিয়র বালিকা বিদ্যালয়-১২৪৮৬৬, উত্তর মটুকপুর জনিয়র বিদ্যালয়-১২৪৮৬৯, শব্দিগঞ্জ জুনিয়র স্কুল-১২৪৮৭৪, মটকটপুর ভোকেশনাল উচ্চ বিদ্যালয়-১৩২২৩৮, পশ্চিম হরিণচড়া ভোকেশনাল উচ্চ বিদ্যালয়-১৩২২৫০, সাহেব পাড়া ভোকেশনাল উচ্চ বিদ্যালয়-১৩২৮০৮, তালতলি টেকনিক্যাল এন্ড বি.এম কলেজ-১৩২৯৪৮, ডিমলা উপজেলার নুতন পাড়া বালিকা দাখিল মাদ্রাসা-১২৪৮১৫, পশ্চিম খড়িবাড়ী আয়শা খাতুন জুনিয়র বালিকা বিদ্যালয়-১২৪৭৯৫, কিশোরগঞ্জ উপজেলার দলিরাম জুনিয়র বালিকা বিদ্যালয়-১২৫০২৩। তবে ডোমার উপজেলার চান্দখানা আদর্শ জুনিয়র বালিকা বিদ্যালয়-১২৫০১৯ এবং বামুনিয়া জুনিয়র বালিকা বিদ্যালয়-১২৪৮৬১ এর একই নামে দুইটি অন্তর্ভুক্ত রয়েছে। এ ব্যাপারে নীলফামারী জেলা শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, যাচাই বাচাই করে এই সকল প্রতিষ্ঠানের শিক্ষা পাঠদানের কার্যক্রম না থাকায় পিবিএিম মডিউল থেকে নাম কর্তনের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষ বরাবর প্রেরণ করা হয়েছে।