• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

চাঁদপুরে অবৈধভাবে মাটি কাটার অপরাধে ২০ শ্রমিককের দন্ড

চাঁদপুর প্রতিনিধি: জেলার মতলব উত্তর উপজেলার মহনপুর নাছিরচর এলাকায় নদীর পাড় থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে কোস্টগাড কর্তৃক ১০টি বাল্কহেড জব্দ করা হয়েছে। এছাড়া জব্দকৃত বাল্কহেট থেকে আটক ২০ শ্রমিককে এক বছর করে কারাদন্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকেলে চাঁদপুরের জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা মিরা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই সাঁজা প্রদান করেন। দন্ডাদেশ প্রাপ্তরা হলেন, মো. সুমন মিয়া (২৭), মো. আমিনুল ইসলাম (৩০), মো. আবু তালেব (৩২), মো. মিরাজুল ইসলাম (২৭), মো. নুরুন্নবী (২৮), মো. হাফেজ (২৫), মো. সাইফুর রহমান (২৮), মো. নুরুন্নবী (২৬), মো. সালাম আলী (৩৩), মো. মিজান  হোসেন (২২), মো. সফিকুল ইসলাম (২৮), মো. সুমন (২৮), মো. বাবু (২২), মো. আশরাফ (২০), মো. ওমেদ আলী (২২), মো. আকবর আলী (২১), মো. ফরিদ (২৪), মো. ইব্রাহীম (২৩), মো. হারুনুর রশিদ (২১), মো. মাহফুজ হোসেন (২১)। এদের বাড়ি গাইবান্ধা, কুড়িগ্রাম ও জামালপুর জেলায়।
কোস্টগার্ড চাঁদপুর স্টেশন সূত্রে জানা গায়, বৃহস্পতিবার ভোরে মহনপুর নাছিরচরে অবৈধভাবে মাটি কাটা হচ্ছিল। খবর পেয়ে ভোর সাড়ে ৫টা থেকে পৌনে ৭টা পর্যন্ত সেখানে অভিযান চালায় কোস্টগার্ড। এসময় অবৈধভাবে চরের মাটি কাটার অপরাধে ১০টি বাল্কহেডসহ ওই ২০ শ্রমিককে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে বিচারক এ রায় দেন। কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের সাব কমান্ডার এম. আতাহার আলী জানান, জব্দকৃত বাল্কহেডগুলো বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এর চাঁদপুর শাখায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ