সিসি নিউজ: আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০১৬ পালন উপলক্ষে সৈয়দপুরে পাঁচজন জয়িতাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। একই সঙ্গে “রঙিন পৃথিবী রঙিন আলো সকল নারী থাকুক ভালো” দিবসের এবারের প্রতিপাদ্যের ওপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার সৈয়দপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর উপজেলা পরিষদ হলরুমে ওই সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে।
এতে প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু ছালেহ মো. মুসা জঙ্গী।
বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোছা. হোমায়রা মন্ডল হিমু ও সৈয়দপুর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ হাফিজুর রহমান হাফিজ, সাংবাদিক এম আর আলম ঝন্টু।
অনুষ্ঠানে সৈয়দপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. নুরুন্নাহার শাহজাদী স্বাগত বক্তব্য রাখেন ও সভাপতিত্ব করেন ।
অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন সৈয়দপুর তুলশীরাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমিনুর রহমান,একই বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রীর আলিশা আফরিন, সাংবাদিক তোফাজ্জল হোসেন লুতু ও জয়িতা মোছা. সামসুন নাহার বেগম।
গোটা অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সৈয়দপুর পাইলট বালিকা বিদ্যালয় ও কলেজের সহকারি শিক্ষিকা মোছা. বিলকিছ বাণু।
শেষে উপজেলা পর্যায়ে পাঁচ ক্যাটারিগরির পাঁচজন জয়িতাকে ক্রেস্ট, পুরস্কার ও সনদপত্র তুলে দেয়া হয়। সংবর্ধনাপ্রাপ্ত জয়িতারা হলেন আহমেদা ইয়াসমিন ইলা, মোছা. সামসুন নাহার বেগম, মোছা. আনোয়ারা বেগম,মোছা. আসমা বেগম ও মোছা. আঞ্জুয়ারা বেগম।
নীলফামারীতে রোকেয়া দিবসে শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা প্রদান
‘রঙিন পৃথিবী রঙিন আলো সকল নারী থাকুন ভালো’ এই শ্লোগানকে সামনে রেখে নীলফামারীতে জেলা পর্যায়ে ৫ জন এবং ৬টি উপজেলায় ৫ জন করে মোট ৩৫ জন সফল নারীকে জয়িতা আখ্যায়িত করে ক্রেস্ট ও সম্মাননা সনদপত্র প্রদান করা হয়েছে। এর আগে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস পালন করা হয়। আজ শুক্রবার সকাল জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় হতে বের হয়ে র্যালিটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নূরুন্নাহার শাহজাদীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এজেএম এরশাদ আহসান হাবিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ বেলায়েত হোসেন, সদর উপজেলা নারী ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী, জাতীয় মহিলা সংস্থার জেলা চেয়ারম্যান রাবেয়া আলিম। এই অনুষ্ঠানের মাধ্যমে জেলা পর্যায়ের ৫জনকে এবং জেলার সদর, ডোমার, ডিমলা, জলঢাকা, কিশোরগঞ্জ ও সৈয়দপুর উপজেলায় পৃথক অনুষ্ঠানের মধ্যে দিয়ে ৩৫ জন সফল নারীকে জয়িতার পুরস্কার প্রদান করা হয়। জেলা পর্যায়ে ৫ জয়িতা হলে ন, সমাজ উন্নয়নে সাফল্যে আরিফা সুলতানা লাভলী, শিক্ষা ও চাকুরির সাফল্য অর্জনে মারুফা বেগম লিজা, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নুতন উদ্যামে জীবন শুরুকরায় আমিনা খাতুন, সফল জননী হিসেবে মহসেনা বেগম, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনে আহমেদা ইয়াসমিন ইলা। এ ছাড়া জেলার ছয় উপজেলায় ৫ জন করে নির্বাচিত জয়ীতাদের অনুরূপভাবে ক্রেস্ট ও সম্মাননা সনদপত্র প্রদান করা হয়