• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন |

নীলফামারীর ২০৩ সপ্রাবিতে পরীক্ষা অনুষ্ঠিত হয়নি

সিসি নিউজ: সারাদেশে অনুষ্ঠিত সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম থেকে চতুর্থ শ্রেনীর বার্ষিক পরীক্ষার প্রথম দিনে নীলফামারী সদর উপজেলার ৪০ হাজার শিক্ষার্থী অংশ নিতে পারেনি। আজ শনিবার থেকে পূর্ব নির্ধারিত রুটিন অনুযায়ী পরীক্ষা শুরু হলেও শুধু মাত্র জেলার সদর উপজেলায় এর ব্যতিক্রম ঘটেছে। এ নিয়ে শিক্ষক ও শিক্ষার্থীরা বিপাকে পড়েছে। জেলার অপর উপজেলা ডোমার, ডিমলা, জলঢাকা, কিশোরগঞ্জ ও সৈয়দপুরে যথা নিয়মে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের অব্যবস্থাপনায় প্রশ্নপত্র সরবরাহ না করায় উপজেলার ২০৩টি প্রাথমিক বিদ্যালয়ের ৪০ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারেনি। সদর উপজেলার বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগন জানান, তারা শুক্রবার সকাল থেকে উপজেলা শিক্ষা অফিসে প্রশ্নপত্র আনতে গেলে উপজেলা শিক্ষা কর্মকর্তা প্রশ্নপত্র সরবরাহ করতে কালক্ষেপন করতে থাকেন। এক পর্যায়ে বিকালেও প্রশ্ন দিতে না পারায় শনিবারের পরীক্ষাটি সবার শেষে গ্রহণ করা হবে বলে শিক্ষকদের জানান।
একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী কোন পরীক্ষা কখন হবে সেটি এক মাস আগে পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয় এবং যথাসময়ে পরীক্ষা সম্পন্নের লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নেয়ার হয়। সে হিসাবে শনিবার থেকে গোটা জেলায় প্রথম থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত বার্ষিক পরীক্ষার দিন নির্ধারণ করা হয়েছে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দিলিপ কুমার বণিক জানান, পরীক্ষা সম্পন্ন করার পুরো বিষয়টি নিয়ন্ত্রনের দায়িত্ব রয়েছে নীলফামারী সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) খন্দকার শরিফুল ইসলামের। তাই পরীক্ষা সংক্রান্ত যাবতীয় দায়-দায়িত্ব ওই কর্মকর্তার ওপর বর্তাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ