• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন |

নীলফামারীতে নবম শ্রেনীর ছাত্রীর লাশ উদ্ধার

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডোমারে জান্নাতী বেগম (১৪) নামের নবম শ্রেনীর এক ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ছাত্রীটি হলেন, জেলার ডোমার উপজেলার চিকনমাটি তাতীপাড়া গ্রামের অলিয়ার রহমানের মেয়ে ও ডোমার বালিকা বিদ্যা নিকেতনের নবম শ্রেনীর ছাত্রী। জানা যায়, আজ শনিবার সকালে নিহতের শোয়ার ঘরে গলায় দড়ি দিয়ে ঝুলন্ত লাশ দেখতে পায় পরিবারের লোকজন। এরপর তারা পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এলাকাবাসী জানায়, মেয়েটির উপজেলা শহরের এক ছেলের সাথে প্রেমের সম্পর্ক ছিল। গত কয়েক দিন ধরে তাদের দুজনের মধ্যে মনোমালিণ্য চলে আসছে এরই জেরে সে গলায় দড়ি দিয়ে আত্বহত্যা করেছে বলে তাদের ধারনা। তবে অনেকের দাবী বিষয়টি রহস্যজনক। এ ব্যাপারে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহম্মেদ রাজিউর রহমান লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, লাশের ময়না তদন্তের জন্য জেলার মর্গে পাঠানো হয়েছে, কভনভ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ