• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন |

মহাখালীর সাততলা বস্তির আগুনে পুড়েছে ৮০ ঘর

ঢাকা: রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে আগুন লেগে অন্তত ৮০টি ঘর পুড়ে গেছে। রোববার দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় রাত ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে টিনের ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হলেও কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা গ্যাসের চুলা থেকে আগুন লেগেছে জানালেও ফায়ার সার্ভিসের উপপরিচালক দেবাশীষ বর্ধন জানান, কী কারণে আগুনের সূত্রপাত তা তদন্ত করে জানা যাবে। এ ঘটনায় তিন সদস্যের একটি  কমিটি গঠন করা হয়েছে।
দমকল বাহিনীর সদস্য ছাড়াও ঘটনাস্থলে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও পুলিশ উপস্থিতি ছিল। গত সপ্তাহেও রাজধানীর কড়াইল বস্তিতে আগুন লেগে কয়েকশ ঘরবাড়ি পুড়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ