• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন |

দিনাজপুরে বয়লার বিস্ফোরণে ৪ জন দগ্ধ

বিশেষ প্রতিনিধি: দিনাজপুরে রাইস মিলের বয়লার বিস্ফোরণে ৪ জন দগ্ধ হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের দিনাজপুর ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে,সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দিনাজপুর সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের রানীগঞ্জ বাজারের কাছে বাউড়ার মোড় এলাকায় কালু হাজীর রাইস মিলে। এই রাইস মিলেই এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
আহতরা হচ্ছে-রানীগঞ্জ গ্রামের খোকনউদ্দীনের ছেলে গুলজার হোসেন (৩৫), রুস্তম আলীর ছেলে নুর ইসলাম (১৫), আমজাদ হোসেনের মেয়ে আনোয়ারা বেগম (৩৫) ও খমির উদ্দীনের ছেলে রফিকুল ইসলাম (৪৫)। এদের মধ্যে নুর ইসলাম মিলের শ্রমিক এবং অন্য ৩ জন মিলের পাশে বসবাস করে। আহতদের দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।স্থানীয়রা জানান, কালু হাজী মারা যাওয়ার পর ওই মিলটি ভাড়ায় পরিচালনা করে আসছিলো স্থানীয় বাবু নামে এক ব্যবসায়ী। সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ধান ভাপানোর সময় হঠাৎ বয়লার বিস্ফোরণ ঘটে। এতে মিলের শ্রমিক নুর ইসলাম এবং শীত নিবারণে বয়লারের চুলায় আগুন পোহাতে আসা গুলজার হোসেন, আনোয়ারা বেগম ও রফিকুল ইসলাম গুরুতর আহত হয়।
দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার মাসুদুর রহমান মাসুদ জানান, আহত গুলজার হোসেনের অবস্থার অবনতি হলে রাতেই তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ফাজিলপুর ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল ইসলাম এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ