• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন |
শিরোনাম :
নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

ঢালিউডে পা রাখছেন ডিপজলের মেয়ে ওলিজা

বিনোদন ডেস্ক: ঢালিউডের জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। তার ক্যারিয়ারের শুরুতে খলনায়ক চরিত্রে অভিনয় করে যেমনি দর্শক মাতিয়েছেন। তেমনি ক্যারিয়ারের শেষ এসে দিয়েছেন চমক। যখন দর্শক বাংলা সিনেমা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছিলেন। সেই সময় নিজের পরিচালনায় বেশ কিছু দর্শক প্রিয় সিনেমা তৈরি করেছেন। যা দর্শকদের মনি কোঠায় স্থান করে নিয়েছিল।

কিন্তু, হঠাৎ করেই তিনি পর্দার আড়াল হয়ে গেলেন। মন দিলেন তার ব্যাবসায়। তবে আবারও তিনি দেশের ইন্ডাস্ট্রির এই ক্রান্তিলগ্নে হাল ধরতে ফিরছেন। তবে তিনি এবার একা নয়। সঙ্গে তার মেয়ে ওলিজা ডিপজলকে সঙ্গে নিয়ে।

তবে ওলিজা অভিনয় করতে নয় আসছেন পরিচালনায়। সম্প্রতি মেয়েকে নিয়ে কক্সবাজারে ছবির শুটিং লোকেশন দেখতে যান ডিপজল। এর পরেই মুলত জানা য়ায় তাদের সেই পরিকল্পনা। জানা যায়, ওলিজার আগ্রহেই ডিপজল এবার সিনেমা করতে যাচ্ছেন। তবে তিনি বেশ কয়েকটি সিনেমার পরিকল্পনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ