পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাট বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবির) সদস্যরা অবৈধ পথে আসা ভারতীয় ৮ টি গরু আটক করেছে। যার আনুমানিক মুল্য ৫ লক্ষ টাকা।
পাঁচবিবি বিজিবির বিশেষ ক্যাম্পের কমান্ডার সুবেদার গোলাম মোস্তফা জানায়, আজ মঙ্গলবার সকাল ৯.৩০ টায় জয়পুরহাট জেলার খণঞ্জপুর এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় এ গরু গুলো আটক করে। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা গরুগুলো ছেড়ে পালিয়ে যায়, পরে সেখান থেকে গরুগুলো ক্যাম্পে নিয়ে আসা হয়। পরে আটককৃত গরু গুলো হিলি শুল্ক গুদামে জমা দেওয়া হয়।