ঢাকা: যুদ্ধাপরাধীদের হাতে যারা পতাকা তুলে দিয়েছে তাদেরও বিচার হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে কৃষিবিদ ইনস্টিটিউশনে এক সমাবেশে বুধবার বিকালে তিনি এ কথা বলেন
শেখ হাসিনা বলেন, “যুদ্ধাপরাধীদের ষড়যন্ত্র এখনো চলছে, জনগণকে সঙ্গে নিয়ে মোকাবিলা করা হবে।”
প্রধানমন্ত্রী বলেন, “যুদ্ধাপরাধীদের অপরাধে যাদের বিচার হয়েছে, যাদের ফাঁসি হয়েছে, তারাই এ দেশে মন্ত্রী হয়েছে। তাদের হাতে যারা পতাকা তুলে দিয়েছে তারাও অপরাধী। তাদের যারা লালন-পালন করেছে তাদেরও বিচার হবে। এখন সে-সময় এসে গেছে।”