রংপুর: মারধরের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি চলছে।
মঙ্গলবার সকাল থেকে এ কর্মবিরতি শুরু হয়
রংপুর মেডিকেল কলেজের ডাক্তার মিলন ছাত্রাবাসে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি মাহফুজুল হক তালুকদার রাকিবের ওপর হামলা ও দোষীদের বিচারের দাবিতে এই ধর্মঘটের ডাক দেয়া হয়।
এর আগে গত সোমবার রাত ১১টার দিকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মেডিকেল কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি মাহফুজুল হক তালুকদার রাকিব গ্রুপের সঙ্গে বহিষ্কৃত ছাত্রলীগ নেতা ফারহান-উত্তম পক্ষের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়।
এ সময় রাকিব, তৃতীয় বর্ষের ছাত্র রাসেলসহ পাঁচজন আহত হয়। রাকিব ও রাসেল রংপুর মেডিকেলে চিকিৎসাধীন।
ইন্টার্ন চিকিৎসকদের এ ধর্মঘটের ফলে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনরা পড়েছে চরম বিপাকে।