• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন |

কাহারোলে মহান বিজয় দিবস পালিত

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: ১৯৭১ সালে যাদের প্রাণ বিসর্জন, ত্যাগ ও প্রেরণায় পেয়েছি এই বাংলাদেশ তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে এবং শহীদ হওয়া বীর মুক্তিযোদ্ধাদের সম্মান প্রদর্শনের মধ্য দিয়ে দিনাজপুরের কাহারোল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মহান বিজয় দিবস উদ্যাপন উপলক্ষে বিস্তারিত কর্মসূচী গ্রহণ করেন। কর্মসূচীর মধ্যে ছিল রাত ১২টা ১ মিনিটে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে দিবসের সূচনা হয়, শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে উপজেলা পরিষদ স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মামুনুর রশীদ চৌধুরী ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আসলাম মোল্লা,উপজেলা আওয়ামীলীগের পক্ষে  সাধারণ সম্পাদক মোঃ হাফিজুল ইসলাম এবং আওয়ামীলীগের সহযোগী সংগঠন সমূহ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, কাহারোল প্রেস ক্লাব, উপজেলা মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা কমান্ডাসহ, অন্যান্য রাজনৈতিক সংগঠন, সরকারী/বে-সরকারী ও শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন সামাজিক সংগঠন সমূহ উপজেলা পরিষদ স্মৃতি সৌধে ফুলের বেড়ী দিয়ে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন, সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারী/বেসরকারী, স্বায়ত্বশাসিত অফিস আদালত, ব্যাংক-বীমা, শিক্ষা প্রতিষ্ঠান সমূহে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৯.৩০ মিনিটে উপজেলা পরিষদ মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং পুলিশ, আনসার ভিডিপি, স্কাউটস, গার্লস গাইড ও বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে সম্মিলিত কুচকাওয়াজ ও শারিরীক কসরত প্রদর্শন, সকাল ১০.৩০ মিনিটে ক্রীড়া সূচী মোতাবেক ক্রীড়া প্রতিযোগীতা, সকাল ১১টায় স্মৃতি সৌধে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের চিত্রাংকন প্রতিযোগীতা, সকাল ১১টা ৩০ মিনিটে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা, বাদ জোহর শহীদদের আত্মার মাগফেতার কামনা ও দেশের শান্তি এবং সমৃদ্ধি কামনা করে বিভিন্ন মসজিদ, মন্দির, গীর্জায় বিশেষ মোনাজাত/প্রার্থনা, বেলা ২টায় হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাদ্য পরিবেশন, বিকাল ৩টায় প্রীতি ফুটবল প্রতিযোগীতা, সন্ধ্যা সাড়ে ৬টায় বিভিন্ন শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ