• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন |

দিনাজপুরে বিনম্র শ্রদ্ধা ও ভালবাসায় মহান বিজয় দিবস পালিত

মাহবুবুল হক খান, দিনাজপুর: বিনম্র শ্রদ্ধা ও ভালবাসায় সারা দেশের ন্যায় দিনাজপুরে পালিত হয়েছে মহান বিজয় দিবস-২০১৬। জেলাবাসি গভীর শ্রদ্ধায় স্মরন করেছে জাতির শ্রেষ্ঠ সন্তানদের।
শুক্রবার ১৬ ডিসেম্বর রাত ১২.০১ মিনিটে দিবসের প্রথম প্রহরে ৩১ বার তোপ ধ্বনির মাধ্যমে দিবসের কার্যক্রম শুরু হয়। এ উপলক্ষে সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন বিস্তারিত কর্মসূচী গ্রহণ করে। কর্মসুচীর মধ্যে ছিল শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন, স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের বর্ণাঢ্য কুচকাওয়াজ, আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা, রক্তদান কর্মসূচী, মসজিদে মসজিদে বিশেষ মুনাজাত ও অন্যান্য উপসনালয়ে বিশেষ প্রার্থনা, হাসপাতাল-কারাগার, ও শিশু সদনে উন্নতমানের খাবার পরিবেশন ইত্যাদি।
শুক্রবার রাত ১২.০১ মিনিটে দিবসের প্রথম প্রহরে দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থিত শহীদ স্মতিস্তম্ভে পুস্পাঞ্জলি অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় সংসদের হুইপ ও দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য ইকবালুর রহিম, জেলা প্রশাসক মীর খায়রুল আলম, পুলিশ সুপার মো. হামিদুল আলম। এর পর শ্রদ্ধা নিবেদন করেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও দিনাজপুর জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সিদ্দিক গজনবীর নেতৃত্বে মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ। এর পর শদ্ধা নিবেদন করেন দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে পৌরসভা কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এর পর জেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলালীগসহ আওয়ামীলীগের অন্যান্য অঙ্গ-সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ, জেলা বিএনপি, পৌর বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মুক্তিযোদ্ধা দল, তাঁতীদল তরুনদলসহ অন্যান্য অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, জেলা জাতীয় পাটি, দিনাজপুর প্রেসক্লাব ও দিনাজপুর সাংবাদিক ইউনিয়ন নেতৃবৃন্দ।
এ ছাড়া শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, দিনাজপুর সিভিল সার্জন অফিস, বিএমএ ও স্বাচিব দিনাজপুর জেলা শাখার নেতৃবৃন্দ, ড্যাব দিনাজপুর জেলা শাখা, দিনাজপুর জেনারেল হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, জেলা আইনজীবী সমিতি, জেলা ওয়ার্কার্স পার্টি, জেলা জাসদ, কমিউনিষ্ট পার্টি, জেলা জাগপা ও যুব জাগপা, ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ, দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
উল্লেখ্য দিসবের প্রথম প্রহরে রাতে ও শুক্রবার সকালে প্রায় শতাধিক সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও সংগঠন শহীদ স্মতিস্তম্ভে পুস্পাঞ্জলি অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন।
এ দিকে চেহেলগাজী মাজারে অবস্থিত শহীদ স্মৃতিস্তম্বে বিভিন্ন সংগঠন পুস্পাঞ্জলি অর্পনের মাধ্যমে শহীদদের প্রতি শদ্ধা নিবেদন করেন। এ ছাড়াও জেলার সদর উপজেলাসহ ১৩ উপজেলায় মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।
দিনাজপুর জেলা প্রশাসন ঃ মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর শুকবার গোর-এ-শহীদ বড়মাঠে জেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজে অংশগ্রহন করে দিনাজপুর জিলা স্কুল, সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়, দিনাজপুর মিউনিসিপ্যাল উচ্চ বিদ্যালয় (বাংলা স্কুল), দিনাজপুর উচ্চ বিদ্যালয়, জুবিলী উচ্চ বিদ্যালয়, ইকবাল উচ্চ বিদ্যালয়, সারদেস্বরী বালিকা উচ্চ বিদ্যালয়, তফি উদ্দীন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, কলেজিয়েট স্কুল এন্ড কলেজ, সেন্ট ফিলিপস্ উচ্চ বিদ্যালয়, মহারাজা উচ্চ বিদ্যালয়, সিরাজাম মুনিরা এতিমখানা, দিনাজপুর নোবল মেডিকেল ইনস্টিটিউটসহ শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও শিশু-কিশোর সংগঠনের সদস্যরা। কুচকাওয়াজে সালাম গ্রহন করেন জেলা প্রশাসক মীর খায়রুল আলম ও পুলিশ সুপার মো. হামিদুল আলম। কুচকাওয়াজে ছাত্র-ছাত্রীরা বিভিন্ন শারিরীক কসরত প্রদর্শন করে। জেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ অন্যান্য সুধীবৃন্দ কুচকাওয়াজ প্রত্যক্ষ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ