• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন |

মিউনিসিপ্যাল হাই স্কুলের পুণর্মিলনী উৎসব পালিত

মাহবুবুল হক খান, দিনাজপুর: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ঐতিয্যবাহী দিনাজপুর মিউনিসিপ্যাল হাই স্কুলের (বাংলা স্কুল) ১৬০ বছরপূর্তি ও পুণর্মিলনী উৎসব-২০১৬ পালিত হয়েছে। এসব আয়োজনের মধ্যে ছিল জাতীয় পতাকা ও প্রতিষ্ঠানের পতাকা উত্তোলন, ফলক উস্মোচন, বেলুন উড়ানো, র‌্যালি, আলোচনা সভা ও সম্মাননা প্রদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
শনিবার (১৭ ডিসেম্বর) সকাল ১০টায় স্কুল প্রাঙ্গণে জাতীয় পতাকা ও প্রতিষ্ঠানের পতাকা উত্তোলন, ১৬০ বছরপূর্তি ফলক উন্মোচন ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।
পরে স্কুল প্রাঙ্গণে থেকে রংবেরঙের ব্যানার ও পোষ্টারসহ এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় স্কুল প্রাঙ্গণে এসে শেষ হয়। ১৬০ বছরপূর্তি উপলক্ষে তৈরী গেঞ্জি, টুপি পরিহিত অতিথিবৃন্দ ও স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রী র‌্যালিতে অংশগ্রহণ করেন। শোভাযাত্রা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি অন্যান্য অতিথিদের সাথে নিয়ে ১৬০ বছরপূর্তি উপলক্ষে এক বিশাল আকৃতির কেক কাটেন।
পরে স্কুল প্রাঙ্গণে নির্মিত বিশাল প্যান্ডেলের নিচে স্থাপিত মঞ্চে স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রীরা অতিতের স্মতিচারন  করেন। তারা দীর্ঘদিন পর স্কুল প্রাঙ্গণে পুরাতন বন্ধুদের সাথে মিলিত হওয়ার আনন্দে আবেগ আপ্লুত হয়ে পড়েন। পুরনো দিনের স্মৃতির কথা বন্ধুদের সামনে তুলে ধরেন। একে অপরের খোঁজখবর নেন।
দুপুরে মধ্যহ্ন ভোজের বিরতির পর স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রীরা নাচ, গান, কৌতুক, কবিতা, গল্পসহ বিভিন্ন ধরনের বিনোদনমূলক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
সন্ধ্যায় আলোচনা সভা ও সমম্মননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, বিশেষ অতিথি স্কুলের প্রাক্তন ছাত্র ও দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য মনোরঞ্জনশীল গোপাল, স্কুলের প্রাক্তন ছাত্র ও হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যলয়ের (হাবিপ্রবি) সাবেক ভিসি অধ্যাপক মো. রুহুল আমিন, স্কুলের প্রধান শিক্ষক মো. সমসের আলী প্রমূখ। সব শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ