• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন |

সৈয়দপুরে ম্যাগাজিন ‘বিজয় উল্লাস’র মোড়ক উম্মোচন

নওশাদ আনসারী: বিজয় দিবস উপলক্ষে ফেইসবুক ভিত্তিক গ্র“প ও সেচ্ছাসেবী সংগঠন শিক্ষানগরী সৈয়দপুর কর্তৃক প্রকাশিত ম্যাগাজিন “বিজয় উল্লাস” এর মোড়ক উম্মোচন করা হয়েছে।
শিক্ষানগরী সৈয়দপুরের সভাপতি সাহবাজ উদ্দিন সবুজ এর সভাপতিত্বে ১৭ ডিসেম্বর ২০১৬ শনিবার শহরের রেডচিলি চাইনিজ রেস্টুরেন্টে ম্যাগাজিন বিজয় উল্লাসের মোড়ক উম্মোচন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিসিনিউজ ২৪ ডটকম এর প্রকাশক ও সম্পাদক জসিম উদ্দিন। বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন সিপিনিউজবিডি এর প্রকাশক রইচ উদ্দিন রকি, উদিচী শিল্পি গোষ্ঠি সৈয়দপুর শাখার সহ সভাপতি শখে রোবায়েতুর রহমান, সৈয়দপুর প্লাজা সুপার মাকেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাাদক শেখ নিজাম ও আমন্ত্রিত অতিথীদের মধ্যে উপস্থিত ছিলেন ফেইসবুক ভিত্তিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন “আমাদের প্রিয় সৈয়দপুর” এর সভাপতি এসরার আনসারী সাজু, বঙ্গবন্ধু প্রজন্মলীগ সৈয়দপুর পৌর শাখার সাধারণ সম্পাদক মোঃ খালিদ আজম, সেতুবন্ধনের আলমগীর হোসেন, গোল্ড ব্লাড ডোনার ফাউন্ডেশন এর শামিম খান প্রমুখ।
প্রধান অতিথি জসিম উদ্দিন বলেন, সাহিত্য সংস্কৃতি বিকাশে এরুপ সাহিত্য ম্যাগাজিনের প্রকাশ খুবই গুরুত্বপূর্ন। সেই সাথে স্বনির্ভর হয়ে ভবিষ্যতে আরো সাড়ম্বরভাবে ম্যাগাজিন প্রকাশের উপর তিনি জোর প্রকাশ করেন।
বিশেষ অতিথিগন ম্যাগাজিন বিজয় উল্লাস প্রকাশে শুভকামানা ও শিক্ষানগরী সৈয়দপুরের ভবিষ্যত পথচলার উপর বক্তব্য রাখেন।
বিজয় উল্লাস ম্যাগাজিন এর সম্পাদক খুরশিদ জামান কাকন বলেন শিক্ষানগরী সৈয়দপুর শহরের শিক্ষাপ্রচার প্রসার ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাচ্ছে এরই ধারাবাহিকতা সুস্থ্য সাংস্কৃতিক বিকাশের লক্ষ্যে আজকে বিজয় উল্লাসের প্রকাশ।
সংক্ষিপ্ত আলোচনা শেষে আমন্ত্রিত অতিথীদের নিয়ে কেক কেটে বিজয় উল্লাসের মোড়ক উম্মোচন করা হয়।
সমাপনি বক্তব্যে সভাপতি সাহবাজ উদ্দিন সবুজ আগত সকল অতিথিদের ধন্যবাদ ও ভবিষ্যতে শিক্ষানগরী সৈয়দপুর এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করে। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নওশাদ আনসারী।
উল্লেখ্য খুরশিদ জামান কাকন এর সম্পাদনায় ও শিক্ষানগরী সৈয়দপুর আরিফ হোসেন, শামিম খান, ফাহিম হিমেল, নওশাদ আনসারীর তত্ত্ববধানে এতে সৈয়দপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কবিতা,গল্প,প্রতিবেদন এই বিজয় উল্লাস ম্যাগাজিন এর মাধ্যমে তুলে ধরা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ