চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের চিলমারীতে ইউপি চেয়ারম্যানের গোয়াল থেকে গরু চুরি হয়েছে। রবিবার গভীর রাতে উপজেলার থানাহাট ইউপি চেয়ারম্যানের মাটিকাটা মোড়স্থ বাড়ী থেকে ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের একটি বিদেশী গরু চুরি হয়েছে। চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মিলন বলেন, রাত ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে গোয়াল ঘর থেকে আমার দু’টি গরুর মধ্যে একটি গরু চুরি হয়ে গেছে যার আনুমানিক মূল্য ১ লাখ ২০ হাজার টাকা। চেয়ারম্যানের গরু চুরির ঘটনাকে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি বলে মনে করছেন সচেতন মহল।