• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন |

অর্ধশতাধিক রোহিঙ্গাবোঝাই ৪ নৌকা ফেরত

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ সীমান্তে নাফ নদী দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় অর্ধশতাধিক রোহিঙ্গাবোঝাই চারটি নৌকা ফেরত পাঠানো হয়েছে। এছাড়া উখিয়ার সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশকালে আরও ১২ জন রোহিঙ্গাকে মায়ানমারে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত এসব রোহিঙ্গাকে মায়ানমারে ফেরত পাঠানো হয় বলে জানান টেকনাফ বিজিবি ২ ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ।

তিনি বলেন, মায়ানমারের আরকান প্রদেশ থেকে টেকনাফের নাফ নদীর জলসীমানা অতিক্রম করার চেষ্টা করছিল রোহিঙ্গা বহনকারী নৌকাগুলো। এসময় বিজিবির বাধার মুখে নৌকা মায়ানমারে ফেরত যেতে বাধ্য হয়। প্রতিটি নৌকায় ১০ থেকে ১৫ জন জন করে রোহিঙ্গা ছিল বলেও তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ