• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

সিলেট বেতারের কণ্ঠ শিল্পী রেহেনা গুরুতর অসুস্থ্য

চান মিয়া, ছাতক (সুনামগঞ্জ): সিলেটের বিয়ের গান, পল্লীগীতি ও সিলেট বেতারের নিয়মিত কণ্ঠ শিল্পী বাউল রেহেনা বেগম গুরুতর অসুস্থ্য অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের বুড়াইগাঁও নিবাসী বাউল সম্রাট চন্দন মিয়ার সহধর্মিনী। রেহেনা বেগম ও তার স্বামী চন্দন মিয়া বাংলাদেশ বেতারের নিয়মিত সঙ্গীত শিল্পী। তাদের মেয়ে সুয়েবা বেগম মুন্নী ও সুজিয়া বেগম সিলেট বেতারের শিশু শিল্পী হিসেবে তালিকাভূক্ত রয়েছে। অসুস্থ্য রেহেনা বেগম সার্জারী বিভাগের প্রাক্তন অধ্যাপক ডাক্তার রফিকুস সালেহীনের অধীনে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ৪র্থ তলার ৬নং ওয়ার্ডের ৮নং বেডে চিকিৎসাধীন রয়েছেন। পরীক্ষা-নিরীক্ষা ও ডাক্তারের পরামর্শে রেহেনা বেগমের পেটে জটিল অপারেশনে প্রচুর টাকার প্রয়োজন। এজন্যে শিল্পী দম্পতি দেশ-বিদেশের বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজনসহ তাদের গুনগ্রাহী সকলের কাছে দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করছেন। পূবালী ব্যাংক, গোবিন্দগঞ্জ (ছাতক, সুনামগঞ্জ) শাখার একাইন্ট নং- ১১১৩৬। প্রয়োজনে যোগাযোগ-০১৭২৭-২৩৬৯৮৫।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ