• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন |

বেসরকারি ফলাফলে আইভী জয়ী

সিসি নিউজ: নারায়ণগঞ্জে সিটি করপোরেশন নির্বাচনে বেসরকারি ফলাফলে অাওয়ামী লীগ প্রার্থী সেলিনা হায়াৎ আইভী বিপুল ভোটের ব্যবধানে মেয়র নির্বাচিত হয়েছেন।

এই সিটির মোট ১৭৪টি কেন্দ্রেরই বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে নৌকা মার্কার প্রার্থী আইভী পেয়েছেন ১ লাখ ৭৪ হাজার ৬০২ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সাখাওয়াত হোসেন পেয়েছেন ৯৬ হাজার ৭০০ ভোট।

বৃহস্পতিবার অনুষ্ঠিত প্রথমবারের মতো দলীয় প্রতীকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন শান্তিপূর্ণভাবে শেষ হয়। কোথাও কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি।

এরআগে সকাল ৮টা থেকে ২৭ টি ওয়ার্ডে ভোটাররা সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এখানে মোট ৪ লাখ ৭৪ হাজার ৯শ ৩১ জন ভোটার ছিলেন।

নির্বাচনে মেয়র পদে সাতজন, ৯টি সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর পদে ৩৮ জন এবং ২৭টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ১৫৬ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। তিন পদের জন্য ব্যালট ছাপানো হয়১৪ লাখ ২৪ হাজার ৭৯৩টি।

ভোটের দায়িত্বে ছিলেন প্রায় চার হাজার কর্মকর্তা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাড়ে ৯ হাজার সদস্য রয়েছেন নিরাপত্তায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ