নীলফামারী প্রতিনিধি: শিক্ষিকার বাসায় অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে নীলফামারী সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষক ও শিক্ষিকাকে এলাকাবাসী আটক করে পুলিশে সোপর্দ করেছে। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার দিবাগত রাতে। স্থানীয়রা জানায়, নীলফামারী সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শিল্পী আক্তারের কলেজপাড়াস্থ বাসায় একই বিদ্যালয়ের শিক্ষক বিপ্লব কুমার প্রায় রাতে যেত। ঘটনাটি স্থানীয় লোকজনের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। গতকাল শুক্রবার রাতে আবারও বিপ্লব ওই শিক্ষিকার বাসায় যায়। এক পর্যায়ে তারা দুজনে অনৈতিক কাজে লিপ্ত হয়। এ সময় এলাকাবাসী বাসায় প্রবেশ করে হাতে নাতে তাদের আটক করে উত্তম মাধ্যেম দিয়ে পুলিশে সোপর্দ করে। নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবুল আক্তার ঘটনাটি নিশ্চিত করে জানায়, রাতে শিক্ষিকাকে ছেড়ে দেয়া হয়েছে।