• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন |

সেতাবগঞ্জ চিনিকলে আখ মাড়াই মৌসুমের উদ্বোধন

মাহবুবুল হক খান, দিনাজপুর: দিনাজপুর জেলার একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান সেতাবগঞ্জ চিনিকলে চলতি ২০১৬-২০১৭ আখ মাড়াই মৌসুমের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২৩ ডিসেম্বর) বাদ আসর চিনিকলের সেতাবগঞ্জ চিনিকলে ডোঙ্গায় আখ নিক্ষেপ করে আখ মাড়াই মৌসুমের উদ্বোধন করা হয়।
পরে চিনিকলের কেইন কেরিয়ার প্রাঙ্গণে চিনিকলের ব্যবস্থপনা পরিচালক প্রকৌশলী আব্দুল মজিদ’র সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চিনিকলের ঢাকাস্থ সদর দপ্তরের চীফ অব পারসোনেল আলহাজ্ব আব্দুর রফিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর দপ্তরের প্রধান প্রকৌশলী আহসান ছিদ্দিক, ঠাকুরগাঁও চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো. এনায়েত  হোসেন, বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শীলাব্রত কর্মকার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক  মো. আফছার আলী, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ আব্দুর রশিদ, চিনিকল শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আমজাদ হোসেন, সাধারন সম্পাদক মো. হাবিবুর রহমান দুলাল, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনিসুর রহমান,  প্রবীন আখচাষী কাইমউদ্দীন সরকার, আখচাষী সমিতির আহবায়ক মো. রবিউল ইসলাম চৌধুরী, আখচাষী আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালন করেন চিনিকলের সহকারী ব্যবস্থাপক (পরসোনেল) সুভাষ চন্দ্র সিংহ ও হিসাব সহকারী মো. শামীম আজাদ। আলোচনা শেষে মিলের সার্বিক উন্নতি কামনায় দোয়া করা হয়।
অনুষ্ঠান শেষে প্রবীন আখ চাষী কাইমউদ্দীনসহ অন্যান্য অতিথিবৃন্দ চিনিকলের ডোঙ্গায় আখ নিক্ষেপ করে চলতি মাড়াই মৌসুমের উদ্বোধন করেন।
উল্লেখ্য, চলতি আখ মাড়াই মৌসুমে সেতাবগঞ্জ চিনিকলে ৫০ হাজার মে. টন আখ মাড়াই করে ৩ হাজার ৭৫০ মে. টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। যার গড় রিকোভারী ধরা হয়েছে ৭ দশমিক ৫০। ৪৫ দিন মিল চালু থাকার কথা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ