• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন |

জঙ্গি জাহিদের শাশুড়ি আস্তানার সন্ধান দেন

ঢাকা: রাজধানীর দক্ষিণখানের আশকোনায় জঙ্গি আস্তানায় অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সূর্যভিলা ভবনে জঙ্গিরা যে অবস্থান করছে, সেই তথ্য পুলিশকে দেন নিহত জঙ্গি প্রাক্তন মেজর জাহিদুল ইসলামের শাশুড়ি জহুরা আক্তার।

ঘটনাস্থল থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া জানান, জাহিদুল ইসলামের শাশুড়ির দেওয়া তথ্যের ভিত্তিতেই এ বাড়িতে অভিযান চালানো হয়। অভিযান চালানোর পর পুলিশের পক্ষ থেকে তাদের আত্মসমর্পণ করতে বলা হয়। এরপর সকাল সাড়ে ৯টার দিকে নিহত জাহিদুল ইসলামের স্ত্রী জেবুন্নাহার শিলা ও তার মেয়ে, পলাতক মুসার স্ত্রী তৃষ্ণা ও তার ছেলে বাসা থেকে বেরিয়ে আসে। ভেতরে এখনো তিন জঙ্গি অবস্থান করছে।

ওই বাড়ির মালিক জামালের মেয়ে জোনাকি জানান, তার বাবা কুয়েতপ্রবাসী। তারা ওই বাড়িতেই থাকতেন। পাঁচ মাস আগে ইমতিয়াজ নামের এক যুবক চাকরিজীবী পরিচয়ে তাদের বাসা ভাড়া নেয়। প্রয়োজনীয় কাগজপত্র নিয়েই তাদের ভাড়া দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ