• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

রোহিঙ্গাবাহী ৩৪টি নৌকা ফেরত পাঠিয়েছে বিজিবি

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ উপজেলায় নাফ নদের তিনটি পয়েন্ট দিয়ে রোহিঙ্গা বহনকারী ৩৪টি নৌকা মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে। শনিবার সন্ধ্যা থেকে রোববার সকাল পর্যন্ত এসব নৌকা ফেরত পাঠায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। ফেরত পাঠানো নৌকাগুলোয় ৪ শতাধিক রোহিঙ্গা ছিল বলে জানানো হয়েছে।
টেকনাফে বিজিবি ব্যাটালিয়ান ২-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু জার আল জাহিদ জানান, মিয়ানমারের রাখাইন প্রদেশ থেকে রোহিঙ্গারা নাফ নদ হয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা চালায়। এ সময় বিজিবির টহল দল সীমান্তের শূন্যরেখা থেকে রোহিঙ্গা বহনকারী এসব নৌকা মিয়ানমারে ফেরত পাঠিযে দেয়। প্রতিটি নৌকায় ১০ থেকে ১৫ জন হিসেবে চার শতাধিক রোহিঙ্গা ছিল বলে জানান তিনি।
রোহিঙ্গা অনুপ্রবেশ রোধে টহল জোরদার করা হয়েছে বলে জানায় বিজিবি।
গত ৯ অক্টোবর রাখাইন রাজ্যের সীমান্ত এলাকায় দুর্বৃত্তদের হামলায় মিয়ানমারের আইনশৃঙ্খলা বাহিনীর ৯ সদস্য নিহত হয়। এরপর রাজ্যে অভিযান শুরু করে সেনাবাহিনী।
বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা অভিযোগ করেছে, সেনারা রোহিঙ্গাদের  ধর্ষণ, নির্যাতন ও হত্যা করছে। প্রতিদিনই এসব খবর আসছে বলেও জানিয়েছে জাতিসংঘ। নির্যাতনের মুখে হাজার হাজার রোহিঙ্গা বাংলাদেশে আসছে। অনেকেই এরই মধ্যে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে অবস্থান করছে। এ ছাড়া অনেককে ফেরত পাঠানো হচ্ছে মিয়ানমারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ