• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন |

পাঁচবিবিতে অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসা প্রদান

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের শিরট্টি ইউনাইটে জুনিয়ার হাইস্কুলের উদ্যোগে মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে দিন ব্যাপী ফ্রি-হেলথ ক্যাম্পের মাধ্যমে ৫ শতাধিক অসহায় ও সুবিধাবঞ্চিত রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরন করা হয়েছে। রবিবার দুপুরে স্কুল চত্বরে এ ফ্রি-হেলথ ক্যাম্পের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামীলগের সভাপতি এ্যাডঃ সামছুল আলম দুদু।
এ সময় মহীপুর হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. শহীদ হোসেন, মেডিকেল অফিসার সাবা আল গালিব, শিরট্টি ইউনাইটে জুনিয়ার হাইস্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি আবু তাহের শেখসহ স্থানীয় নেতৃবৃন্দ ও চিকৎসকগন উপস্থিত ছিলেন।
জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালসহ বিভিন্ন হাসপাতাল ক্লিনিকে কর্মরত ১০ সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা এসব রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ