দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে মাসব্যাপী রোলার স্কেটিং প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের উদ্যোগে এবং দিনাজপুর রোলার স্কেটিং এসোসিয়েশনের সহযোগিতায় রোলার স্কেটিং খেলোয়াড়দের মাসব্যাপী প্রশিক্ষণ ক্যাম্পের আয়োজন করা হয়।
রোববার (২৫ ডিসেম্বর) সকালে দিনাজপুর বড়মাঠে অনুষ্ঠিত প্রশিক্ষণ ক্যাম্পে সারা দেশ থেকে ১৮টি জেলার মোট ৬০ জন রোলার স্কেটিং খেলোয়াড় অংশগ্রহণ করেছে। প্রশিক্ষণ ক্যাম্পে প্রশিক্ষণ শেষে চুড়ান্ত পর্যায়ে মোট ৩০ জন খেলোয়াড় জাতীয় রোলার স্কেটিং প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে রয়েছেন বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের ট্রেইনার মোঃ নওসিফ হোসেন, দিনাজপুরের কোচ মো. নুরুল ইসলাম (নুরু), সহকারী ট্রেইনার সাইফুল ইসলাম, পাভেল ইসলাম, সাগর প্রমুখ।