• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন |

ট্রাকচাপায় দুই কলেজছাত্রী নিহত

যশোর: যশোরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই কলেজছাত্রী নিহত হয়েছেন। এ সময় চালক আহত হয়েছেন।
সোমবার বিকাল ৩টার দিকে যশোর শহরের বকচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
যশোর কোতয়ালি থানার উপ-পরিদর্শক তারিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাকচাপায় দুই কলেজ ছাত্রী নিহত হয়েছে। ট্রাকটি জব্দ করা সম্ভব হয়নি। এ ঘটনায় এখনও মামলা হয়নি।
নিহতরা হলেন- যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্স শেষ পর্বের ছাত্রী পপি পারভীন (২৫) ও মণিরামপুর মহিলা কলেজের অর্থনীতি বিভাগের সম্মান দ্বিতীয় বর্ষের ছাত্রী রুমেছা খাতুন (২০)।
আহত মোটরসাইকেল চালকের নাম নাসির উদ্দিন গাজী। তার বাড়ি মণিরামপুর উপজেলার দত্তকোনা গ্রামে। নাসির উদ্দিন গাজীকে (৪৫) যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন সরকারি এমএম কলেজের উপাধ্যক্ষ প্রফেসর শফিউল আলম সরদারসহ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক, কর্মচারী ও সহপাঠীরা। এরপর স্বজনরা এসে নিহতদের পরিচয় শনাক্ত করেন।
যশোর সরকারি এমএম কলেজের উপাধ্যক্ষ শফিউল ইসলাম সরদার বলেন, “নিহত দুজনের মধ্যে একজন আমাদের কলেজের মাস্টার্স শেষ পর্বের শিক্ষার্থী। আর একজন মণিরামপুর মহিলা কলেজের সম্মান দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ